× Banner
সর্বশেষ
ঝিনাইদহ সদরে ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত ১ রাজধানীর কুড়িলে নদ্দায় আগুন নিয়ন্ত্রণে অমর একুশে বইমেলায় আইনমন্ত্রীর লেখা ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের মোড়ক উন্মোচন রাজধানীর নদ্দায় এলাকায় ভয়াবহ আগুন ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না – শিক্ষামন্ত্রী কে কোন রাজনৈতিক দল করলো তা নিয়ে ভাবার  সুযোগ নেই আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার  নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার বেনাপোলে বিজিবির অভিযানে ১৬ লক্ষ ৮১ হাজার ৯৫০ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক ভারতের সাথে দ্রুত সম্পর্কোন্নয়ন জরুরি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

পিআইডি

ডা.এস এ মালেকের মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
ডা.এস এ মালেকের মৃত্যু

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর প্রথম সদস্য, বীর মুক্তিযোদ্ধা ডা. এস এ মালেকের মৃত্যুতে গভীর শোক ও দু:খপ্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্‌মুদ।

গতকাল রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার ইন্তেকালের সংবাদে মন্ত্রী প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। ডা. এস এ মালেক চার সন্তানসহ অসংখ্য স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

মন্ত্রী তাঁর শোকবার্তায় বলেন, ৬ দফা আন্দোলন, ভাষা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে ডা. এস এ মালেকের সক্রিয় অংশগ্রহণ স্মরণীয় হয়ে রয়েছে। ১৯৭৩ সালে ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য, ১৯৯৬ থেকে ২০০১ সাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এবং বঙ্গবন্ধু পরিষদের সভাপতি হিসেবে তার ভূমিকা ভুলবার নয়।


এ ক্যটাগরির আরো খবর..