সৈয়দ রাকিবুল ইসলাম (ডাসার প্রতিনিধি): আজ শোকবহ ১৫ আগষ্ট। জাতীয় শোক দিবস। ১৯৭৫ সালের এই দিনে জাতির জনক শেখ মুজিবুর রহমানকে সপিবারে নির্মমভাবে হত্যা করা হয়েছিল।
স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ডাসারে নানান কর্মসূচির মধ্যে দিয়ে শ্রদ্ধা-ভালোবাসায় দিনটি পালন করা হয়েছে।
আজ ১৫ আগস্ট ডাসার উপজেলা আওয়ামীলীগ শাখার আয়োজনে ডি,কে আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমি এন্ড বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে ডাসার উপজেলা আওয়ামীলীগ কতৃক আলোচনা সভা,দোয়া মাহফিল ও র্যালির আয়োজন করা হয়, সকাল ৮ টার সময়জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্প অর্পণ ও র্যালী করা হয়।
ডাসার উপজেলা আওয়ামীলীগের আহবায়ক জনাব সৈয়দ সাখাওয়াত হোসেনর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক জনাব মতিন হাওলাদার, যুগ্ম আহবায়ক ডাসার উপজেলা আওয়ামিলীগ , জনাব কাইরুল আলম, যুগ্ম আহবায়ক ডাসার উপজেলা আওয়ামীলীগ, জনাব আবুল কাসেম হাওলাদার, মহিলা বিষয়ক সম্পাদিকা সৈয়দা লুবনা সম্পা, সুজন মন্ডল, বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সম্পাদক, সৈয়দ আব্দুস সামাদ সুমন সহ আওয়ামীগ, যুবলীগ, ছাত্রলীগ উপস্থিত বক্তব্য রাখেন । সভায় আরও উপস্থিত ছিলেন নব গঠিত ডাসার উপজেলা কৃষকলীগের আহবায়ক জনাব শাহাবুদ্দিন মিঠু, ডাসার ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শরীফ আশিক সহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ। এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গের রুহের মাগফেরাত ও দেশবাসীর কল্যানে দোয়া করা হয়। অনুষ্ঠান শেষে , জনসাধারণের মাঝে খাবার বিতরণ করা হয়। এছাড়াও ডাসার উপজেলার বাইতুল নূর-ই মসজিদ মার্কেটে ডাসার ৯ নং ওর্য়াড আওয়ামীলীগের সভাপতি সৈয়দ আবদুল আজিজের নেতৃত্বে দোয়ার আয়োজন করা হয় দোয়া শেষে, খাবার বিতরণ করা হয়। ডাসারের প্রতিটি পাড়া- মহল্লায় পৃথক -পৃথক স্থানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাতের জন্য বিশেষ দোয়ার আয়োজন করা হয়।



