× Banner
সর্বশেষ
হজ পালনে নতুন নিয়ম সৌদির একদিনের সরকারি সফরে বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী আবারও বিশ্ববাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি আজ ১৩ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমলবার (১৩ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইরানকে অস্ত্র দিলে চীনকে ৫০% শুল্ক আরোপের হুশিয়ারি ট্রাম্পের বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে আসছে আরও ৮,০০০ টন ডিজেল ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরীকে আধুনিক ল্যাব হিসেবে তৈরি করা হবে -সমাজকল্যাণ মন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়ন নিলেন ১৯৯ জন হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত

ডাসার প্রতিনিধি

ডাসারে বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরী মেয়েকে ধর্ষণ থানায় মামলা গ্রেফতার যুবক

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
কিশোরী মেয়েকে ধর্ষণ

মাদারীপুরের ডাসারে কাজী বাকাই ইউনিয়নে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ধর্ষিতা নিজেই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার পর থেকে প্রতারক ধর্ষক পলাতক রয়েছে।
পুলিশ ও ভুক্তভোগী সুত্রে জানা যায়, ডাসার উপজেলার কাজীবাকাই ইউনিয়নের দক্ষিন মাইজপাড়া গ্রামের মোঃ শওকত ফরাজীর বখাটে ছেলে মোঃ রাশেদ ফরাজী(১৯)পার্শ্ববর্তী এলাকার এক অসহায় কৃষক পরিবারের মেয়েকে বিয়ের প্রলোভনে দীর্ঘদিন যাবত ধর্ষণ করে আসছে।
গত ২৭-০৮-২২ইং তারিখ রোজ শনিবার রাতে মেয়ের চাচার বিল্ডিং এর ছাদে নিয়ে বিয়ের করার প্রস্তাব দিয়ে ওই অসহায় কৃষকের মেয়েকে ধর্ষণ করেন লম্পট রাশেদ ফরাজী। ধর্ষণ শেষে ধর্ষক রাশেদ পালিয়ে যাওয়ার সময় ধর্ষিতা রাশেদকে ঝাপটে ধরেন এবং তাকে বিয়ের কথা বললে ধর্ষক রাশেদ ধর্ষিতার গলা চেপে ধরে। এসময় নিজেকে বাঁচাতে ভুক্তভোগী আত্মচিৎকার করলে, আশপাশের লোকজন এসে রাশেদকে আটক করেন।
ভুক্তভোগী পরিবারের অসহাত্ত্বের সুযোগে অভিযুক্ত ধর্ষক পরিবার প্রভাবশালী বিত্তবান হওয়ায় বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্যে সালিস মিমাংসার কথা বলেন এলাকার কথিত প্রভাবশালী মহল সময় ক্ষেপন করে ধর্ষককে পালিয়ে যেতে সহায়তা করেন বলে অভিযোগ পাওয়া যায়।
ঘটনা ঘটার ৬ দিন পেরিয়ে গেলেও কোন ফয়সালা না পেয়ে গতকাল ২-৯-২২ইং রোজ শুক্রবার ভুক্তভোগী পরিবারটি থানায় গিয়ে ধর্ষক রাশেদের বিরুদ্ধে ধর্ষিতা নিজেই বাদী হয়ে ডাসার থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
ভুক্তভোগীর পিতা বলেন, ছেলের পক্ষের লোকজন মিমাংসা করে দিবে বলছে আর দেয় নাই। ধর্ষকের মাতা মাহিনুর বেগম বলেন, আমার ছেলে নির্দোষ,কাজীবাকাই ইউয়িনের চেয়ারম্যান নুর মোহাম্মদ মিমাংসা করে দিবে বলছে।
এ ব্যাপারে ডাসার থানার ওসি মোঃ হাসানুজ্জামান বলেন, আমার কাছে আসলে মামলা নিয়ে ভিকটিমকে মেডিকেল টেস্টের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।আসামী পলাতক রয়েছে তবে আসামীকে গ্রেফতারের জন্য চেস্টা চলছে।


এ ক্যটাগরির আরো খবর..