× Banner
সর্বশেষ
৩০ বছর পর গোবিন্দর কষ্টের কথা প্রকাশ ‘টক্সিক’-এর ট্রেলারে ‘অ্যানিমেল’ ছবির রণবীর কাপুরের মিল দেখছে নেটিজেনরা আজ সোমবার (১০ আগস্ট) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বেনাপোলে পুলিশের অভিযানে ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলিসহ যুবক গ্রেফতার টেকনাফের সংরক্ষিত বনে ৪০ হেক্টরের নতুন বাগানে চারা রোপণ করলেন পরিবেশ প্রতিমন্ত্রী বাড়ি বিক্রি না করায় বৃদ্ধ দম্পতির চলাচলে বাধা” মই দিয়ে চলাচল দম্পতির মান্দায় বিধবাকে উচ্ছেদে মারপিট, ঘরবাড়ি ভাঙচুর ও কলাগাছ কাটার অভিযোগ একসঙ্গে ৫ সন্তান জন্ম, বাঁচল মাত্র একজন শ্যামনগরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত পাইকগাছায় বনবিবির উদ্যোগে তোকিয়া পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে বৃক্ষরোপন

ডাসার(মাদারীপুর) প্রতিনিধি 

ডাসারে পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ গ্রেফতার ৪

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
ডাসারে পুলিশের বিশেষ অভিযানে

মাদারীপুরের ডাসারে পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ২০ গ্রাম গাঁজাসহ ৪ জনকে আটক করা হয়েছে।
আজ বৃহস্পতিবার(১১ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন, ডাসার থানার ওসি মো.তরিকুল ইসলাম।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার নবগ্রাম ইউনিয়নের উত্তর চলবল গ্রামের মৃত পুলিন বাড়ৈর ছেলে প্রকাশ বাড়ৈ(৩৮),প্রবীন পাত্রের ছেলে তন্ময় পাত্র(২১), লক্ষণ বাড়ৈর ছেলে বিটল বাড়ৈ(২৪), রঞ্জিত সরকারের ছেলে রথিন সরকার(২১)।
পুলিশ ও স্থানীয়সূত্রে জানাগেছে, গত বুধবার রাত ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও মাদরীপুর জেলা গোয়েন্দা শাখার  যৌথভাবে অভিযান পরিচালনা করেন,ডাসার উপজেলার উত্তর চলবল হাইস্কুল মাঠে।এসময় মাদক  ৪ জন মাদক কারবারিকে আটক করা হয়।
এবিষয়ে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. তরিকুল ইসলাম বলেন,মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল এর নেতৃত্বে রাতে অভিযান পরিচালনা করে ৪ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।এদের মধ্যে প্রকাশ বাড়ৈর নামে একাধিক মামলা রয়েছে।তাদের বিরুদ্ধে বৃহস্পতিবার থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে আসামীদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..