× Banner
সর্বশেষ
ত্রয়োদশ সংসদের প্রথম দিনেই ৫ কমিটি গঠন, নেতৃত্বে স্পিকার ও প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা বেঁচে থাকবেন মানুষের অনুপ্রেরণা হয়ে বিমানবন্দর এলাকায় দুর্ঘটনা মোকাবিলায় যৌথ উদ্যোগ স্পিকার-ডেপুটি স্পিকারকে নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর বেগম জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রকাশ সংসদে স্বনির্ভর বাংলাদেশ গড়তে কোনো বিরোধ থাকতে পারেনা -তারেক রহমান জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়েছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ সংসদে স্পিকারের চেয়ারের উপরে কালেমা তাইয়্যিবা স্থাপন বিছানার চাদর যখন আতঙ্কের কারণ! পাকিস্তানকে গোহারা হারালো বাংলাদেশ

ডাসার প্রতিনিধি(মাদারীপুর)

ডাসারে দরিদ্র কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ১ মে, ২০২২
দরিদ্র কল্যাণ ফাউণ্ডেশন

মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম খান্দুলীতে ওই স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের নাম ‘পশ্চিম খান্দুলী দরিদ্র কল্যাণ ফাউন্ডেশন’।প্রতিষ্ঠালগ্ন থেকেই মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন সংগঠনটি।
আজ রবিবার সকালে সংগঠনটির পঞ্চম বর্ষ পদর্পণ উপলক্ষে  প্রায় শতাধিক সমাজের ছিন্নমূল অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী দেওয়া হয়।
এসময় ঈদ সামগ্রী পেয়ে অসহায় ও দরিদ্র মানুষেরা আনন্দিত হয়ে বলেন,যাউক এইবারের ঈদ টা আমাদের ভালোভাবে কাটবে দোয়া করি যারা আমাদের এইবারের ঈদে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন আল্লায় যেনো তাদের আরো দেওয়ার তৌফিক দেয়।
সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আজিজুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হাকিম তালুকদার।
এসময় ঈদ সামগ্রী বিতরণে অংশ নেন,বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল তালুকদার,ডাসার প্রেসক্লাবের সভাপতি সৈয়দ রাকিবুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক কাজী কামরুল আলাম,ডাসার উপজেলা ইমারত শ্রমিক ইউনিয়নের সভাপতি সৈয়দ আজিম, সংগঠনটির সাধারণ সম্পাদক মুবিন তালুকদার,কাজী বাকাই ইউনিয়নের ইউপি সদস্য সবুজ বেপারী নুরুজ্জামান তালুকদার,উজ্জ্বল তালুকদার,টিএম জহিরুল ইসলাম তুহিন,আয়নাল হক তালুকদার,বীর মুক্তিযোদ্ধার সন্তান মোঃরিপন তালুকদার,আশিক তালুকদারসহ আরো অনেকেই।


এ ক্যটাগরির আরো খবর..