× Banner
সর্বশেষ
বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত   ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক শিবচরের পাঁচ্চরে হাইওয়ের বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ  মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা? পুলিশের পূর্বের ঐতিহ্যমণ্ডিত পোশাকে পরিবর্তন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী

ডাসার(মাদারীপুর) প্রতিনিধি 

ডাসারে চাঁদার টাকা না পেয়ে বালু ব্যবসায়ীর দুই কর্মচারীর উপর হামলা 

Kishori
হালনাগাদ: রবিবার, ২২ জুন, ২০২৫
কর্মচারীর উপর হামলা 

মাদারীপুরের ডাসার উপজেলার শশিকরে ড্রেজার বালু ব্যবসায়ীর কাছ থেকে চাঁদার টাকা না পেয়ে তার দুই কর্মচারীর উপর হামলা  করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় দুর্বৃত্ত অশোক হালদার,মিলন মল্লিক, বাবু মল্লিকসহ ১০-১২ জনের বিরুদ্ধে।
আজ রবিবার (২২জুন) সরজমিনে গিয়ে জানাযায়, ড্রেজার বালু ব্যবসায়ী মিশুর কাছ থেকে চাঁদা দাবী করে আসছিল, স্থানীয়,অশোক হালদার,মিলন মল্লিক, বালু মল্লিকসহ একটি মহল।চাঁদার টাকা পরিশোধ না করে ড্রেজার মেশিন চালু করায়,ক্ষিপ্ত হয়ে গত শনিবার রাত ১২ টার দিকে অশোক হালদার ও মিলন মল্লিকের নেতৃত্বে দূর্বৃত্তরা ড্রেজার ব্যবসয়ীকে না পেয়ে তার দুই কর্মচারীর উপর এ হামলা চালিয়ে গুরুতর আহত করেন।পরে তাদেরকে উদ্ধার করে কালকিনি সদর হাসপাতালে ভর্তি করা হয়।
হামলার শিকার ওই দুই কিশোর জানান,ড্রেজার আনলোড করার সময় মিলন মল্লিক, বাবু মল্লিক, অশোক হালদারসহ বেশ কিছু লোকজন নিয়ে এসে আমাদের উপর অতর্কিত হামলা চালায়।এসময় আমাদের মারধর করে সাথে থাকা  নগদ দেড় লাখ টাকা ও টার্চ মোবাইল ছিনিয়ে নিয়ে যায়।আমরা এই সন্ত্রাসীদের বিচার চাই।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক সচেতন মহল জানান,অশোক হালদার, মিলন মল্লিক,বাবু মল্লিক এলাকায় বিএনপির রাজনীতির সাথে জড়িত।বিএনপি নাম ভাঙ্গিয়ে এলাকায় আধিপত্য বিস্তার করে নানান অপরাধে জড়িয়ে পড়ছে।
এব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম বলেন,কোন ভুক্তভোগী অভিযোগ নিয়ে আসেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..