× Banner
সর্বশেষ
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই চিকিৎসকদের সেবার মানসিকতায় এগিয়ে আসতে হবে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সাথে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গে রুশ দূতের সৌজন্য সাক্ষাৎ অনুমোদনহীন শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিতের নির্দেশ আজ ৩১ মার্চ মঙ্গলবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩১ মার্চ (১৬ চৈত্র) মঙ্গলবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ জানালো মন্ত্রণালয় জেনেভায় আইএলও তে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে -ধর্মমন্ত্রী

ডাসার(মাদারীপুর) প্রতিনিধি 

ডাসারে ঘাস মারার ওষুধ খেয়ে প্রাণ গেল কৃষকের

Kishori
হালনাগাদ: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
ঘাস মারার ওষুধ খেয়ে প্রাণ

মাদারীপুরের ডাসারে মো. আজগর আলী হাওলাদার(৪০) নামে এক কৃষকের ঘাস মারার ওষুধ খেয়ে মৃত্যু হয়েছে।
আজ শনিবার(১২ এপ্রিল) ভোরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। সে উপজেলার কাজী বাকাই ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামের মৃত আব্দুল হাকিম হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানাগেছে,শুক্রবার দুপুরের দিকে নিজ বাড়ীতে ঘাস মারার ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যান। এসময় তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে,উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায়  ভোরে মৃত্যু হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, কাজী বাঁকাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নূরমোহাম্মদ হাওলাদার, নিহত আজগর হাওলাদার আমার প্রতিবেশী এবং চাচাতো ভাই,অন্যের জমিতে কৃষি কাজ করে সংসার চালাতো। নিজের জমি-জমা নেই।অভাবের সংসারে ঋন দেনায় জড়িয়ে পড়ে।মানসিক চাপের কারণে ঘাস মারার ওষুধ খেয়ে আত্মহত্যার পথ বেছে নিতে পারে। আজ ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক।


এ ক্যটাগরির আরো খবর..