× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

ডাসার থেকে সৈয়দ রাকিবুল ইসলাম

ডাসারে গ্রাম পুলিশকে মারধরের অভিযোগ

Ovi Pandey
হালনাগাদ: শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
dasar

মাদারীপুরের ডাসারে এক মহিলা গ্রাম পুলিশকে মারধরের অভিযোগ উঠেছে।
বুধবার (১২ এপ্রিল)  বিকেলে এ মারধরের ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার গোপালপুর ইউনিয়নের ধজি গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশ রুবিনা আক্তার(৩২) কে মারধর ও শারীরিক ভাবে লাঞ্ছিত  করেন, একই এলাকার শামসুল হক সরদার।সে উপজেলার চাঁন মিয়া সরদারের ছেলে।পরে মারধরের স্বীকার ওই নারী গ্রাম পুলিশ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।
ভুক্তভোগী নারী গ্রাম পুলিশ রুবিনা আক্তার  সাংবাদিকদের জানান, ঘটনার দিন তার এলাকায় এনআইডির স্মার্টকার্ড বিতরণ কর্মসূচি ছিল। আমার বাড়ীর কিছু মুরগী শামসুল হকের বাড়ীতে যায়। এতে ক্ষিপ্ত হয়ে আমার বাড়ীর  সামনে আমাকে মারধর ও শারীরিক লাঞ্ছিত করে ও আমার স্বামীকে গালিগালাজ করেন।রুবিনা আক্তার  বলেন আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, আমার সাথে এলাকার কারও সাথে বিবাদ নেই।তিন বছর ধরে গ্রাম পুলিশে চাকুরি করি।কর্তব্যের সাথে দায়িত্ব পালন করে আসছি।সামান্য ব্যাপারে শামসুল হক সরদার আমাকে মারধর ও শারীরিকভাবে  লাঞ্ছিত করছে।আমি এর সুষ্ঠু বিচার চাই।
এব্যাপারে ডাসার থানার ওসি( তদন্ত) মনজুরুল মোর্শেদ বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কেউ থানায়  অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..