× Banner
সর্বশেষ
বর্তমান সরকারের প্রথম একনেক বৈঠক আজ: ১১,৫৭৮ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদনের প্রস্তাব সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফসিল ঘোষণা হতে পারে আজ আজ ৬ এপ্রিল সোমবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ এপ্রিল (২২ চৈত্র) সোমবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী

ডালাসে পুলিশ অফিসারদের উপর হামলার ঘটনায় হিলারি ও ট্রাম্পের প্রচার বাতিল

admin
হালনাগাদ: শনিবার, ৯ জুলাই, ২০১৬

নিউজ ডেস্কঃ যুক্তরাস্ট্রের ডালাসে পুলিশ অফিসারদের উপর স্নাইপারদের গুলিচালনার ঘটনায় নিজেদের প্রচারসভা বাতিল করলেন আমেরিকার প্রেসিডেন্ট পদপ্রার্থী দুই প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট হিলারি ক্লিনটন ও রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার সকালে ডালাসে প্রচারের কথা ছিল হিলারি ক্লিনটনের। ডালাসের খবর শোনামাত্র ই-মেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়, তিনি তাঁর প্রচারাভিযান আপাতত বাতিল করছেন। সেখানে হিলারির সঙ্গে হাজির থাকার কথা ছিল মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জো বিডেনেরও। কবে হিলারি ফের সেখানে প্রচারে যাবেন তা জানা যায়নি। অন্যদিকে, লস এঞ্জেলস থেকে ট্রাম্পেরও ডালাসে যাওয়ার কথা ছিল প্রচারের জন্যই। ঘটনার কথা শোনামাত্র তিনি জানিয়েও দেন প্রচার মুলতুবির কথা।

বৃহস্পতিবার রাতে টেক্সাসের ডালাসে শ্বেতাঙ্গ পুলিশের গুলিতে দুই কৃষ্ণাঙ্গ অ্যালটন স্টারলিং ও ফিলান্ডো কাস্টিলের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ মিছিল শুরু হয়৷ মিছিল চলাকালীনই কর্তব্যরত পুলিশকর্মীদের লক্ষ্য করে গুলি চালায় স্নাইপাররা৷ ঘটনায় মারা যান পাঁচ পুলিশকর্মী, জখম হন সাতজন। হত্যাকারীদের খুঁজে বের করতে শুরু হয় ব্যাপক অভিযান। স্নাইপারদের নিকেশ করতে সমর্থ হয়েছে পুলিশ৷ তাদের একজন আত্মহত্যা করে৷


এ ক্যটাগরির আরো খবর..