× Banner
সর্বশেষ
আজ বিশ্ব ব্রেইন টিউমার দিবস: সচেতনতা, লক্ষণ ও চিকিৎসা নিয়ে গুরুত্বারোপ বিশ্ব মহাসাগর দিবস আজ, প্রতিপাদ্যে সমুদ্রের সঙ্গে নতুন সম্পর্কের আহ্বান আজ ৮ জুন (২৪ জ্যৈষ্ঠ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (৮ জুন) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শার্শায় বিএনপি নেতা এ্যাডভোকেট মিন্টুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কোটি টাকার ‘ঢেউ’য়ে ডুবল ৩ শতাধিক আমানতকারী ‎পাইকগাছায় এনজিওর নামে অভিনব প্রতারণা! নির্বাহী পরিচালক উধাও পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০টি ফ্যান চুরি হয়েছে স্পেন বাংলাদেশি কমিউনিটির ১ লাখ সদস্য পূর্তি উদযাপনে মাদ্রিদে জমকালো চা চক্র ও কেক কাটিং দেশে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু  পাইকগাছায় সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলীর ১১ তম মৃত্যু বার্ষিকী পালিত

গণতান্ত্রিক বাম ঐক্য

ডামি নির্বাচনের ভোট বর্জনের আহ্বান জানিয়ে গণতান্ত্রিক বাম ঐক্যের লিফলেট বিতরণ

Kishori
হালনাগাদ: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
গণতান্ত্রিক বাম ঐক্য

অসহযোগ আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে ডামি নির্বাচনের ভোট বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেছে গণতান্ত্রিক বাম ঐক্য।

আজ ২৭ ডিসেম্বর ২০২৩ (বুধবার) সকালে রাজধানীর তোপখানা রোডস্থ জোটের অফিস থেকে লিফলেট বিতরণ শুরু করে পুরানা পল্টন মোড় ঘুরে নাইটিঙ্গেল মোড় হয়ে শ্রম ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে গণতান্ত্রিক বাম ঐক্য।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়কারী ও সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসডিপি)’র আহবায়ক আবুল কালাম আজাদ, উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড ডা. সামছুল আলম, বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল)’র সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কমরেড হারুন চৌধুরী ও প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি)’র মহাসচিব হারুন আল রশিদ খান সহ জোটের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

এ সময় গণতান্ত্রিক বাম ঐক্য নেতৃবৃন্দ বলেন, বর্তমান ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জাতীয় নির্বাচনকে একটি তামাশায় পরিণত করেছে। জনগণের করের টাকা খরচ করে ডামি নির্বাচনের নাটক মঞ্চস্থ করতে যাচ্ছে। যেখানে সারা বিশ্বে সরকারি দল নির্বাচিত করতে ভোট হয়, সেখানে তারা বিরোধী দল নির্বাচনের ভোট করছে। ভোটের ফলাফল পূর্বনির্ধারিত এটা সবাই বিশ্বাস করে। তাই এ ধরনের হাস্যকর নির্বাচনকে প্রত্যাখান করতে জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

আগামীকাল ২৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকাল ১০ টায় পুরানা পল্টন মোড় থেকে গণতান্ত্রিক বাম ঐক্য আবারো লিফলেট বিতরণ কর্মসূচি শুরু করবে।


এ ক্যটাগরির আরো খবর..