ডাকাতি হওয়া ভুট্টা ক্রয় কেন্দ্র পরিদর্শন করলেন পুলিশ সুপার

মেহের আমজাদ,মেহেরপুরঃ মেহেরপুর শহরের পশু হাটপাড়ায় ডাকাতি হওয়া ভুট্টা কেন্দ্র পরিদর্শন করেছেন পুলিশ সুপার । গতকাল সোমবার দুপুরে পুুলিশ সুপার আনিছুর রহমান সিপি বাংলাদেশ কোম্পানী লিমিটেড নামের ওই প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন।

এসময় তিনি ওই প্রতিষ্ঠানের পরিচালক সাজ্জাদের সাথে কথা বলেন, তিনি ডাকাতদের গ্রেপ্তার করে ক্ষতিপূরণের চেষ্টা অব্যহত রয়েছে বলে আশ্বস্থ করেছেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) এস এম মুস্তাফিজুর রহমান, সহকারি পুলিশ সুপার লিয়াকত আলী, সদর থানার ওসি রবিউল ইসলাম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত শুক্রবার রাত সড়ে ১১ টার দিকে সিপি বাংলাদেশ কোম্পানী লিমিটেড নামের ভুট্টা ক্রয় কেন্দ্রে ডাকাতি সংগঠিত হয়। এসময় ডাকাতদল প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে সিয়ে যায়।

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।