× Banner
সর্বশেষ
জুলাই সনদ বাস্তবায়নের বিকল্প নেই, নতুন সংকট তৈরি করছে বিএনপি: জামায়াত আমির যুক্তরাজ্যের প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার বৈঠক তথ্যমন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ  পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় বৃহস্পতিবার দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত নাজাফে খামেনির শোক র‍্যালি, লাখো মানুষের ভিড় কালভার্ট ভেঙে সড়কের ৫০ ফুট বিচ্ছিন্ন, দুর্ভোগে শত শত পরিবার বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক  মানবপাচার ও অবৈধ অভিবাসন রোধে একসঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ-ভিয়েতনাম

নিউজ ডেস্ক

ডাঃ ইফতেখার আজাদের প্রয়াসে প্রাণ ফিরে পেল নগরকান্দা হাসপাতাল

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১

আবু নাসের হুসাইন, সালথা: ফরিদপুরের নগরকান্দা উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সটিতে অনেকদিন আগে, এক্সরে ও প্যাথলজি বিভাগ চালু করা হয়েছিল।

শুরু করার কিছুদিন পর লোকবল,আর যত্নের অভাবে বন্ধ হয়ে যায় এক্সরে ও প্যাথলজি বিভাগ।
ডাঃ মোঃ ইফতেখার আজাদের প্রাণপণ  চেষ্টায় পুনরায় চালু করা হয়েছে এক্সরে ও প্যাথলজি বিভাগটি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ইফতেখার আজাদ এর স্বদিচ্ছায় এই দুটি বিভাগ চালু করা হয়েছে। এখানে আজ থেকে সরকারী ফিতে এক্সরে,ও প্যাথলজিক্যাল ভিভাগের  বিভিন্নরকম  সেবা পেয়ে যাবেন কম খরজে। এক্সরে ও প্যাথলজিক্যাল বিভাগটি চালু রাখার জন্য লোকবল ও প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মেটেরিয়ালসের ব্যবস্থা রাখা হয়েছে।
বৃহস্পতিবার ( ২৫ নভেম্বর) দুপুরে এক্সরে ও প্যাথলজি বিভাগের উদ্বোধন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ইফতেখার আজাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক খোলা চোখ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহবুব আহাদ, উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান চুন্নু শেখ, সাংবাদিক নিজাম নকিব, মানব জমিন পত্রিকার সাংবাদিক লিয়াকত হোসেন ও এস,এম আক্কাছ  প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..