ডলার প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করেছে যশোর পুলিশ

যশোর প্রতিনিধি : আন্তঃজেলা ডলার প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করেছে যশোর পুলিশ। গতকাল গভীর রাতে ফরিদপুর ও গোপালগঞ্জে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৬০ হাজার ৫শ’ টাকা, ৪ ডলার ও ২শ’ দিনার উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চৌধুরীকান্দা সদরদী গ্রামের জমির শেখের ছেলে কামাল শেখ, জলিল মাতুব্বারের ছেলে সেন্টু মাতুব্বার এবং গোপালগঞ্জের মোকছেদপুর উপজেলার লোহাইর গ্রামের মৃত নূর উদ্দিন শেখের ছেলে ফরিদ শেখ।

অভিযানের নেতৃত্বদানকারী যশোর সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ তুষার কুমার মন্ডল জানান, যশোর সদর উপজেলার বালিয়াভেকুটিয়া গ্রামের আবুল বাশার নামে এক সাবেক সেনা সদস্যকে মুনাফার প্রলোভন দেখিয়ে ডলার কেনার জন্য রাজি করে প্রতারক চক্রের সদস্যরা। এরপর আবুল বাশার গত ২৩ জুন দুপুরে যশোর পোষ্টঅফিসে জমানো ১০ লাখ উত্তোলন করে ডলার কিনতে শহরের জেসটাওয়ারের সামনে যান।

এসময় প্রতারক চক্র তাকে একটি খামে ডলার দেয়। তিনি সেটি পরীক্ষা করতে চাইলে প্রতারক চক্র তার কাছ থেকে টাকাগুলো ছিনতাই করে চলে যায়। এ ঘটনায় আবুল বাশার কোতোয়ালী থানায় অভিযোগ দিলে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় ফরিদপুরের ভাঙ্গা থেকে কামাল শেখ ও সেন্টু মাতুব্বারকে আটক করে। এছাড়া গোপালগঞ্জের মোকছেদপুরে অভিযান চালিয়ে ফরিদ শেখ নামে অপর এক প্রতারককে আটক করে। এসময় তাদের কাছ থেকে ৬০ হাজার ৫শ’ টাকা, ৪ ডলার ও ২শ’ দিনার উদ্ধার করা হয়। আজ দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।