× Banner
সর্বশেষ
ব্র্যাক ব্যাংক পিএলসি,বেনাপোল এসএমই-কৃষি শাখার উদ্যোগে ব্র্যাক ব্যাংক এর ২৫ বছরপূর্তি উদযাপন স্বপ্ন’র লোগো নিয়ে ব্যতিক্রমী ফটোগ্রাফি, সম্মাননা পেলেন চুয়েট শিক্ষার্থী অসুস্থ চেয়ারম্যানকে দেখতে হাসপাতালে গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই নিউরোসায়েন্সেস হাসপাতালের দ্বিতীয় ইউনিট ১৫ আগস্ট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ – রাষ্ট্রপতি শিল্পমন্ত্রীর পাঁচ দিনব্যাপী বিসিক বর্ষা মেলার উদ্বোধন ২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল স্বাস্থ্যপ্রযুক্তির নতুন যুগের সূচনায় ICATH-LMIC 2026 উদ্বোধন

ডব্লিউটিএ ফাইনালসের খেতাব জিতলেন অ্যাশলে বার্টি

admin
হালনাগাদ: সোমবার, ৪ নভেম্বর, ২০১৯

গতবারের চ্যাম্পিয়ন এলিনা ভিতোলিনাকে হারিয়ে ডব্লিউটিএ ফাইনালসের খেতাব জিতলেন অ্যাশলে বার্টি এবং মরশুম শেষ করলেন বিশ্বের এক নম্বর তারকা হিসাবে৷ ১৯৭৫ সালে সরাকারিভাবে মরশুমের শেষ পর্যন্ত ব়্যাংকিংয়ের শীর্ষে থাকার স্বীকৃতি প্রদান চালু হওয়ার পর এই প্রথম কোনও অস্ট্রেলিয়ান তারকার মুকুটে উঠল এই পালক৷

১৯৭৬ সালে ইভন গুলাগং কাউলি তাঁর দ্বিতীয় খেতাব জয়ের পর আবার কোনও অস্ট্রেলিয়ান তারকার হাতে উঠল ডব্লিউটিএ ফাইনালসের ট্রফি৷ শেনঝেনের ফাইনালে এলিনাকে ৬-৪, ৬-৩ স্ট্রেট সেটে পরাজিত করেন বার্টি৷ সেদিক থেকে মরশুমটা দারুণ কাটল অজি তারকার৷

ফরাসি ওপেনে কেরিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গলস খেতাব জয়ের পর ডাবলসে যুক্তরাষ্ট্র ওপেনের ফাইনালে ওঠেন তিনি৷ এবার হাতে তুললেন ডব্লিউটিএ ফাইনালসের খেতাব৷ একই সঙ্গে মরশুম শেষ করলেন বিশ্বব়্যাংকিংয়ের এক নম্বরে থেকে৷উল্লেখযোগ্য বিষয় হল, ডব্লিউটিএ সার্কিটে এর আগে কখনও ভিতোলিনাকে হারাতে পারেননি বার্টি৷ গত পাঁচবারের সাক্ষাতে প্রতিবার তাঁকে ইউক্রেনের তারকার কাছে হার মানতে হয়েছিল৷

অবশেষে বড মঞ্চে ভিতোলিনাকে পরাজিত করে বার্টি পকেটে পোরেন পুরস্কার মূল্যের রেকর্ড ৪.৪২ মিলিয়ন মার্কিন ডলার৷জয়ের পর বার্টি বলেন, ‘এসাধারণ একটা মরশুম কাটল৷ মহিলা টেনিসের নতুন একটা যুগ৷ এত দর্শের সামনে খেলাটাও অত্যন্ত গর্বের৷’অন্যদিকে ফ্রান্সের ক্রিশ্চিনা ম্লাদেনোভিচকে সঙ্গে নিয়ে ট্যুর ফাইনালসের ডাবলস খেতাব জিতে নিলেন হাঙ্গেরির টিমেয়া বাবোস৷ টিমেয়া এই নিয়ে টানা তিনবার এই খেতাব জিতলেন৷ ফাইনালে তাঁরা ৬-১, ৬-৩ সেটে পরাজিত করেন বার্বোরা স্ট্রাইকোভা ও সু-ওয়েই সিয়ে জুটিকে৷


এ ক্যটাগরির আরো খবর..