× Banner
সর্বশেষ
পশ্চিমবঙ্গে শব্দদূষণ রোধে লাউডস্পিকার অপসারণ, আদালতের নির্দেশ বাস্তবায়নের দাবি সরকারের আজ ৭ আগস্ট বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ শ্রাবণ শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ

ঠেলাগাড়ি প্রতীক পেয়ে উচ্ছ্বসিত মোকাদ্দেস হোসেন জাহিদ, গণসংযোগ করছেন মানুষের দোর গোড়ায়

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২০

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর দক্ষিন সিটি কর্পোরেশন নির্বাচনে ২৪ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে মোকাদ্দেস হোসেন জাহিদ আবারও ঠেলাগাড়ি  প্রতীক পেয়েছেন। ঠেলাগাড়ি প্রতীক পেয়ে আনন্দিত তার সমর্থকগোষ্ঠী এবং তিনি নিজেও।
জমজমাট নির্বাচনের প্রত্যাশা করেছেন রাজনৈতিক পরিবারের এ সদস্য। সারাদিন লিফলেটের বিতরণ, মিটিং মিছিল ও বাড়িতে বাড়িতে গিয়ে গনসংযোগ করছেন তিনি।
মোকাদ্দেস হোসেন জাহিদ বলেন, ‘শান্তিপূর্ণভাবেই নির্বাচনী প্রচারণা চালাবো। ইতোমধ্যেই ভোটের আমেজ শুরু হয়েছে। যোগ্য প্রার্থী হিসেবেই লড়াই করে ভোটে জিততে চাই।
আগামী ৩০ জানুয়ারি ভোটাররা স্বত:স্ফূর্তভাবে ভোটকেন্দ্রে গিয়ে ঠেলাগাড়ি প্রতীকে ভোটাধিকার প্রয়োগ করবেন বলে আমি বিশ্বাস করি।’
তিনি বলেন, ‘অন্যসব প্রার্থীদের চেয়ে আমি আচরণবিধি কঠোরভাবে মেনে চলছি। ভোটে নির্বাচিত হয়ে এলাকার ব্যাপক উন্নয়ন করতে চাই।
বিশিষ্ট সমাজসেবক মোকাদ্দেস হোসেন জাহিদ আরও বলেন, অত্র এলাকার মানুষের আরো সেবা করতে চাই।মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে চাই। ভোটের অনুকূল পরিবেশ রয়েছে। মানুষজন স্বাচ্ছন্দ্যে ভোট দিতে প্রস্তুত।


এ ক্যটাগরির আরো খবর..