× Banner
সর্বশেষ
অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন পাবলিক পরীক্ষা কিংবা নিয়োগ পরীক্ষায় নকল করলে শাস্তি হবে -শিক্ষা মন্ত্রী জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি 

ঠান্ডায় ১২ জনের মৃত্যু থাইল্যান্ডে

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: মঙ্গলবার রাতজুড়ে ১২ জনের মৃত্যু হয়েছে থাইল্যান্ডে প্রচণ্ড ঠান্ডায়। অস্বাভাবিকভাবে তাপমাত্রা পড়ে যাওয়ায় শীতজনিত রোগে এসব মানুষের মৃত্যু হয়েছে।

আলজাজিরা অনলাইনের এক খবরে বুধবার এ তথ্য জানানো হয়েছে।

২২ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত পূর্ব এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যায়। পূর্ব এশিয়ার শৈত্যপ্রবাহ শেষ হয়েছে কিন্তু প্রভাব থেকে গেছে এখনো। বুধবার রাতে হঠাৎ করে তাপমাত্রা কমে যায় থাইল্যান্ডে।

থাইল্যান্ডের দুর্যোগ মোকাবিলা এবং প্রশমন বিভাগ জানিয়েছে, শীতে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে এবং স্ট্রোকে অধিকাংশের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার থাইল্যান্ডের দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে, যা এই বছরে দেশটির সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড।

থাইল্যান্ডের দক্ষিণে বন্যা দেখা দিয়েছে। এতে প্রায় ৩ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে প্রবল শৈত্যপ্রবাহের কারণে তাইওয়ান ও জাপানের প্রায় ১০০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া দক্ষিণ কোরিয়া, চীন ও ভিয়েতনাম ঠান্ডায় কাবু হয়ে পড়ে।


এ ক্যটাগরির আরো খবর..