× Banner
সর্বশেষ
মদের মামলায় সাজার মুখে কণ্ঠ শিল্পী আসিফ আকবর স্বাধীনতা পুরস্কার প্রাপ্তিতে হানিফ সংকেতের অনুভূতি মৃত্যুর গুজব পাশ কাটিয়ে অভিনয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি প্রতিদ্বন্দ্বিতা করে হারল ইংল্যান্ড, ফাইনালে ভারত দেশের সব সরকারি অফিসে বিদ্যুৎ সাশ্রয়ীসহ ১১টি নির্দেশনা সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি আজ আজ শুক্রবার (৬ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ ফাল্গুন শুক্রবার (৬ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ

ঠাকুরগাঁও হানাদার মুক্ত দিবস পালিত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০১৫

আব্দুল আওয়াল ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ॥ দীর্ঘ ৯ মাস যুদ্ধ শেষে ১৯৭১ সালের ৩ ডিসেম্বর হানাদার মুক্ত হয় ঠাকুরগাঁও। এই দিনে ঠাকুরগাঁও মহকুমার মুক্তিযোদ্ধাদের মরণপণ লড়াই আর মুক্তিকামী জনগণের দুর্বার প্রতিরোধে পতন হয় পাকবাহিনীর। পাকসেনাদের পতনের পর এ এলাকার সর্বত্রই ছড়িয়ে পড়ে মুক্তির উল্লাস। আনন্দ উদ্বোলিত কন্ঠে “জয় বাংল” ধ্বনি আর হাতে প্রিয় স্বদেশের পতাকা নিয়ে ছুটোছুটি করতে থাকে তরুণ-যুবক সবাই।

যে মানুষগুলোর আত্মত্যাগে দেশ শত্রুমুক্ত হয়েছিল তাদের স্মরণে হানাদার মুক্ত দিবস পালনে এবার উদীচী শিল্পীগোষ্ঠী দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। সেই সব কর্মসুচির মধ্যে দিয়ে পালিত হচ্ছে দিবসটি। দিবসটি পালনে সরকারি উদ্যেগ ও পৃষ্ঠপোষকতা দাবি মুক্তিযোদ্ধাসহ সবার। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকসেনারা ঝাপিয়ে পড়ে বাঙালির ওপর। তাদের প্রতিরোধ করতে সারাদেশসহ ঠাকুরগঁওবাসীও গড়ে তুলেছিল দুর্বার আন্দোলন। ঠাকুরগাঁও মহকুমা ছিল ৬ নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত। কমান্ডার ছিলেন পাক বাহিনীর স্কোয়াড্রেন লিডার খাদেমুল বাশার। সমগ্র সেক্টরে ১ হাজার ১২০ টার মত গেরিলা বেইস গড়ে তোলা হয়। ৮ মের আগ পর্যন্ত সুবেদার কাজিম উদ্দীন এর দায়িত্বে ছিলেন। ৯ মে ক্যাপ্টেন নজরুল, কাজিম উদ্দীনের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।

জুলাই মাসের প্রথম সপ্তাহে স্কোয়ড্রেন সদরু উদ্দীন ও ১৭ জুলাই ক্যাপ্টেন শাহারিয়া সাব সেক্টরের দায়িত্ব গ্রহণ করেন। ২১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত উল্লেখযোগ্য যুদ্ধ হয় বালিয়াডাঙ্গী, পীরগঞ্জ, রানীশংকৈল ও হরিপুর থানা অঞ্চলে। ২৯ নভেম্বর এ মহকুমার পঞ্চগড় থানা প্রথম শত্রু মুক্ত হয়। এরপর পাকবাহিনীর মনোবল ভেঙে যায়। তারা প্রবেশ করে ঠাকুরগাঁয়ে। ৩০ নভেম্বর পাকসেনারা বিস্ফোরণ ঘটিয়ে ভুলশ্রী ব্রীজ উড়িয়ে দেয়। তারা সালন্দর এলাকায় সর্বত্র বিশেষ করে ইক্ষু খামারে মাইন পুতে রাখে।

মিত্রবাহিনী ভুলশ্রী ব্রিজ সংস্কার করে ট্যাংক পারপারের ব্যবস্থা করে। পহেলা নভেম্বর কমান্ডার মাহাবুব আলমের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা ঠাকুরগাঁওয়ের দিকে ঢোকে। ২ ডিসেম্বর রাতে ঠাকুরগঁওয়ে প্রচন্ড গোলাগুলি শুরু হয়। ওই রাতেই শত্রু বাহিনী ঠাকুরগাঁও থেকৈ পিছু হটে ২৫ মাইল নামক স্থানে অবস্থান নেয়। ৩ ডিসেম্বর বিজয়ের বেশে ঠাকুরগাঁওয়ে প্রবেশ করে মুক্তিযোদ্ধারা। স্বদেশের পতাকা উড়িয়ে “জয় বাংলা জয় বঙ্গবন্ধু” ধ্বনিতে আনন্দ উল্লাস করে এলাকার মুক্তিকাম মানুষ। কিন্তু স্বাধীনতার পর কেউ দিবসটি পালনে কোনো উদ্যোগ নেয়নি। বেশ কয়েক বছর ধরে উদীচী শিল্পীগোষ্ঠী মুক্তি শোভাযাত্রা, মুক্তিযুদ্ধে স্মৃতিচারণমূলক অনুষ্ঠান, আলোচিত্র প্রদর্শন , নাটক, সম্মাননাসহ দিনব্যাপি বেশ কিছু অনুষ্ঠানমালার আয়োজন করছে।

মুক্তিযুদ্ধের সংগঠক আকবর হোসেন বলেন, জেলায় জেলায় যুদ্ধাপরাধীদের চিহ্নিত করে তাদের বিচারের আওতায় আনা হোক। ঠাকুরগাঁও মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার জীতেন্দ্রনাথ রায় বলেন, হানাদার মুক্ত দিবস পালনে সরকারের উদ্যেগ নেওয়া প্রয়োজন। তা না হলে হারিয়ে যাবে এ দিনের তাৎপর্য। উদীচী শিল্পীগোষ্ঠী ঠাকুরগাঁও সংসদের সভাপতি সেতারা বেগম বলেন, দিনটি উদযাপনে সকাল ১০ টায় শহীদ মুক্তিযোদ্ধাদের নাম সম্বলিত স্মৃতিচারন চত্বরে কর্মসুচির উদ্ধোধন করেন মুক্তিযুদ্ধের সংগঠক সাবেক পৌর চেয়ারম্যান আকবর হোসেন।

বিকেল ৩টায় শহীদ মিনারে মুক্তিযুদ্ধে স্মৃতিচারণ মুলক আলোচনা সভা ও সম্মাননা অনুষ্ঠানে প্রধান অনুষ্ঠানে প্রধান সংসদ সদ্যষ রমেশ চন্দ্র সেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এর আগে সকাল সাড়ে ১০ টায় সাধারণ পাঠাগার চত্বরে মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনী হয়। এছাড়াও বিকেলে শহীদ মিনারে মুক্ত নাটক ও কবিতা আবুত্তি সন্ধ্যায় উদীচী জেলা সংসদ, রবীন্দ্রসংগীত সম্মেলন পরিষদ ও শিল্পকলা একাডেমীর পরিবেশনায় সঙ্গীতানুষ্ঠান এবং অন্যান্ন স্কুল, প্রতিষ্ঠান ও বিভিন্ন কোম্পানী এই র‌্যালিতে অংশগ্রহন করেন। ঠাকুরগাঁও জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস বলেন, দিনটি আরো অর্থবহ করে ধরে রাখতে সব প্রতিষ্ঠানের এগিয়ে আসা উচিত।


এ ক্যটাগরির আরো খবর..