× Banner
সর্বশেষ
বাংলাদেশকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে? সক্রিয় মৌসুমি বায়ু: দেশজুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা রাজপথে ছড়ানো গুজবে কান না দেয়ার আহ্বান মির্জা ফখরুলের: নির্বাচনি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর দেশের বাজারে সোনার দামে বড় পতন: ভরিতে কমলো ৩৩২৪ টাকা ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ‘আলোকচিত্র কর্মশালা’ শুরু হচ্ছে কাল

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০১৭

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ১১৩ বছরের গৌরবোজ্জ্বল ইতিহাস সমৃদ্ধ দেশের অন্যতম প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়। গতবছর প্রতিষ্ঠানটি দেশের শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতি পেয়েছিল। এবছরও প্রতিষ্ঠানটি রংপুর বিভাগে শ্রেষ্ঠত্ব বজায় রাখে।

নিয়মতান্ত্রিক পাঠদানের পাশাপাশি নিয়মিত বিভিন্ন সহশিক্ষামূলক কর্মসূচির কারণে দেশজুড়ে সমাদৃত হয়ে আসছে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়। এর পেছেনে অবদান রয়েছে বিদ্যালয়টির সাবেক-বর্তমান শিক্ষকমন্ডলীর পাশাপাশি সাবেক-বর্তমান শিক্ষার্থীদেরও।

শিক্ষার্থীদের বহুমুখী শিক্ষিত করে তোলার লক্ষ্যে সম্প্রতি বিদ্যালয় কর্তৃপক্ষ ‘অনুভবের দৃশ্য ক্যামেরার লেন্সে’ স্লোগান নিয়ে তিন দিনব্যাপী আলোকচিত্র কর্মশালার আয়োজন করেছে। আগামী ৪ অক্টোবর কর্মশালাটি শুরু হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মাল্টি পারপাজ হলরুমে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হবে।

কর্মশালাটি পরিচালনা করবেন দিনাজপুর দ্বীপন ফটোগ্রাফি ইনস্টিটিউটের শিক্ষক কুমার বিপ্লব দ্বীপন।

আমাদের পৃথিবীটা বৈচিত্র্যময়, এখানে আছে সৌন্দর্যের ছন্দ। এ ছন্দ সবার কাছে একভাবে পৌঁছায় না। এই ছন্দ ফটোগ্রাফারদের কাছে পৌঁছে তাদের হৃদয়ের ডাক অনুসরণ করে। তারা ফটোগ্রাফি ভালোবাসে। এই ভালোবাসা যেন সবার মাঝে বহুমাত্রিক জীবসত্ত্বার একটি শিল্পিত প্রতিবিম্ব উপস্থাপন করতে পারে সেজন্যই এই আয়োজন।

আগামী ৬ অক্টোবর সনদপত্র প্রদানের মাধ্যমে কর্মশালাটি শেষ হবে। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে উক্ত কর্মশালার আয়োজক বিদ্যালয়টির ফটোগ্রাফারদের সংগঠন ‘টিজিবিএইচএস ফটোগ্রাফি ক্লাব’।


এ ক্যটাগরির আরো খবর..