× Banner
সর্বশেষ
বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঝিনাইদহে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের বর্ণাঢ্য র‌্যালি কালীগঞ্জে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী রূপালীর স্বামী মিজান গ্রেপ্তার আবাসন খাতে চরম মন্দা: অর্থনীতি পুনরুদ্ধারে বিশেষ প্রণোদনার তাগিদ নওগাঁয় ত্রৈমাসিক নাগরিক সংযোগ সিএসও হাব সভা অনুষ্ঠিত  কৃষক থেকে উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ঝিকরগাছায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস শ্যামনগরে উপকূলীয় জনগোষ্ঠীর সহনশীলতা ও মর্যাদা বৃদ্ধি প্রকল্প অবহিতকরণ সভা কোটালীপাড়ায় আর্জেন্টিনার সমর্থকদের শোভাযাত্রা পঞ্চগড়ে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠান অনুষ্ঠিত পাখির কলকাকলিতে মুখর পাইকগাছার হাড়িয়া আবাদ; প্রকৃতিতে নান্দনিক রূপ প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে – প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী যুবলীগের পরিচিতি সভা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৯ মে, ২০১৭

আব্দুল আওয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ মঙ্গলবার সন্ধ্যায় ঠাকুরগাঁও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে সদর উপজেলা আওয়ামী যুবলীগ এর নব নির্বাচিত পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহম্মদ সাদেক কুরাইশি, চেয়ারম্যান, জেলা পরিষদ ও সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগ, ঠাকুরগাঁও।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড. মকবুল হোসেন বাবু, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও সহ-সভাপতি, জেলা আওয়ামী লীগ, ঠাকুরগাঁও, মাহাবুবুর রহমান বাবলু, সহ- সভাপতি, জেলা আওয়ামী লীগ, মাহাবুবুর রহমান খোকন, সহ-সভাপতি, জেলা আওয়ামী লীগ, দীপক কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগ, অরুনাংশু দত্ত টিটো, সভাপতি, সদর উপজেলা আওয়ামী লীগ, ঠাকুরগাঁও, সুদাম সরকার, ভারপ্রাপ্ত সভাপতি, ঠাকুরগাঁও জেলা আওয়ামী যুবলীগ, ঠাকুরগাঁও। অনুষ্ঠানের শুরুতেই ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী যুবলীগ এর নব নির্বাচিত পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভায় সকল নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশ যখন আগাচ্ছে তখন আওয়ামী লীগকে দামানো জন্য কিছু কু-চক্র মহল বিভিন্ন ভাবে ক্ষতি করার চেষ্টা করে যাচ্ছে।

আওয়ামী লীগের সকল অংগ সংগঠনের নেতৃবৃন্দকে দলের জন্য সব সময় যে কোন বিষয়ে এগিয়ে আসতে হবে।  পরে বিশেষ অতিথির বক্তব্যে বলেন, আমরা একত্রিত হয়ে যতই সমস্যা হোক না কেন! সমস্যার মোকাবেলা করব। এই সোনার বাংলা মাটিতে জামাআত বিএনপি কোন ক্ষতি করতে পারবেনা। আমরা দলের জন্য এখনও যেমন আছি পরবর্তীতেও ঠিক একই ভাবে থাকব।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, আব্দুল মজিদ আপেল, সাধারণ সম্পাদক, জেলা আওয়ালী যুবলীগ, ঠাকুরগাঁও। সভাপতিত্ব করেন আব্দুর রশিদ, সভাপতি, সদর উপজেলা আওয়ামী যুবলীগ, ঠাকুরগাঁও। অনুষ্ঠান সঞ্চালনায় গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক, সদর উপজেলা আওয়ামী যুবলীগ। আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের জেলা নেতৃবৃন্দসহ অন্যান্যরা।


এ ক্যটাগরির আরো খবর..