শরীয়তপুর প্রতিনিধি ॥ “মাছ চাষে গড়বো দেশ, বদলে যাবে বাংলাদেশ” এই শ্লোগানের মধ্য দিয়ে ১৮ থেকে ২৪ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হবে। এই উপলক্ষে মঙ্গলবার দুপুর ১২টায় জেলার সদর উপজেলার মৎস্য অফিসারের কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সদর উপজেলা মৎস্য অফিসার মোঃ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা মৎস্য অফিসার কৃবিবিদ মোঃ আব্দুস সালাম। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা মৎস্য জরিম কর্মকর্তা আবুল খায়ের প্রধানিয়া, ইকোফিস প্রকল্পের গভেষনা কর্মকর্তা বিভুতি ভূষণ মজুনদার।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শরীয়তপুর জেলার মৎস্য উৎপাদন ক্রমনয় উন্নত হচ্ছে। বিগত বছরের চেয়ে চলতি বছরে মৎস্য উৎপাদন দের হাজার ম্যাট্রিক টন বৃদ্ধি পেয়েছে। এক সময় মৎস্য ঘাটতির জেলা শরীয়তপুর বর্তমানে মৎস্য রপ্তানির জেলা হিসেবে পরিচিত লাভ করেছে।




