× Banner
সর্বশেষ
এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর আহ্বান সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ -তথ্যমন্ত্রী অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পুনর্গঠনে পোশাক শিল্প হবে প্রধান চালিকাশক্তি: স্থানীয় সরকার মন্ত্রী সাংহাইয়ে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স ২০২৬’-এ যোগ দিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী নতুন স্বীকৃতি প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন চ্যাম্পিয়নশিপ রিং ৩০ দিন ধরে প্রতিদিন কলা খেলে কী হবে তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার আমেরিকায় চার বছরের বেশি থাকতে পারবে না বিদেশি শিক্ষার্থীরা ক্লাইমেট অ্যাকশন ফোরামের জাতীয় কার্যনির্বাহী কমিটি গঠন বাংলাদেশের উন্নয়ন অভিজ্ঞতা বৈশ্বিক পরিসরে তুলে ধরার অঙ্গীকার ইউএনএফপিএর

ঠাকুরগাঁও উপজেলা রানীশংকৈলে প্রার্থী চুড়ান্ত না হওয়ায় একাধিক প্রার্থী হওয়ার সম্ভাবনা

admin
হালনাগাদ: সোমবার, ৯ নভেম্বর, ২০১৫

আব্দুল আওয়াল ॥ রানীসংকৈল বিভিন্ন রাজনৈতিক দলের একাধিক নেতা নিজেদের পৌর মেয়র, কাউন্সিলর প্রার্থী ঘোষনা দিয়ে তাদের ব্যক্তিগত সমর্থকদের সাথে নিয়ে ব্যাপক জোরেসরে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

স্থানীয় পৌর নির্বাচনে, নির্বাচন কমিশনের দেওয়া ঘোষনা অনুযায়ী ২০-২৪ ডিসেম্বরের মধ্যে সারা দেশে ২৫০ টি পৌরসভার নির্বাচন হওয়ার সিন্ধান্ত হয়েছে। কিন্তু রাজনৈতিক দল গুলো তাদের এখনো প্রার্থীতা চুরান্ত না করায় মাঠে থাকা প্রার্থীদের শেষ পর্যন্ত নির্বাচন থেকৈ সেের দাঁড়ানো মুশকিল হয়ে পড়বে। ফলে স্বতন্ত প্রার্থী হওয়ার সম্ভবনা থাকবে বেশি। পৌর নির্বাচনে আ’লীগ সমর্থিত ৭ জন, বিএনপি’র ৩ জন, জাতীয় পার্টির ২জন, জামাত ১ জন, ওয়ার্কাস পার্টির ১ জন প্রার্থীর নাম শোনা যাচ্ছে। এদিকে দলীয় প্রতীকে এবং দলীয় মনোনয়নের মধ্যে দিয়ে একক প্রার্থী হওয়ার বিধান হয়েছে এবং দলীয় প্রতীকে নির্বাচন হবে। স্থানীয় নেতারা সিন্ধান্ত হীনতায় ভুগছেন আসলে কিভাবে প্রার্থী বাছাই করা হবে। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের একাধিক প্রার্থীরা নিজেদের প্রতি দলীয় সর্মতন নেওয়ার জন্য ভাটারদের পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ের ১ম সারির নেতাদের সাথে যোগাযোগ রাখছেন।

অন্য দিকে জেলা, উপজেলা ও পৌর পর্যায়ের নেতারাও রয়েছেন দিধাদ্বন্দে কারণ তারাও দলীয় ভাবে কোন দিকনির্দেশনা পাননি প্রার্থীতা চুড়ান্ত করণ বিষয়ে। আর রাজনৈতিক দলগুলো যদি মনোয়ন দেওয়ার ক্ষেত্রে সিন্ধান্ত হীনতায় ভুগে সময় বিলম্ব করে তাহলে প্রার্থী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষের সম্ভবনা দেখা দিতে পারে কারণ তারা অনেক আগে থেকেই টাকা পয়সা খরচ করে বিল বোর্ড দিয়ে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সব মিলিয়ে রাজনৈতিক দলগুলো যদি তফশীল ঘোষনার পুর্বে একক প্রার্থী বাছাই করে নিতে পারে তাহলে অনেকটা ঝামেলা মুক্ত হবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এ প্রসঙ্গে ওয়ার্কাস পার্টির সভাপতি ঠাকুরগাঁও ৩ আসনের এমপি অধ্যাপক ইয়াসিন আলী বলেন, আমাদের নিকট কেন্দ্র থেকে নির্দেশনা এসেছে আমরা জেলা কমিটিই প্রার্থী বাছাই করে মনোনয়ন দেব। ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক মুহাম্মদ সাদেক কুরাইশী বলেন, কেন্দ্রীয় ভাবে আমাদের কাছে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কোন দিক নির্দেশনা আসে নি।

জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ঠাকুরগাঁও ৩ আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ উদ্দীন আহম্মেদ বলেন, মনোনয়ন বিষয়ে দলীয় ভাবে কোন দিক নির্দেশনা আসে নি। এলেই তড়িৎ সিন্ধান্ত নেওয়া হবে। উপজেলা বিএনপি সম্পাদক আতাউর রহমান বলেন, দলীয়ভাবে প্রার্থী বাছাই মনোয়ন বা নির্বাচনে অংশগ্রহণ করার বিষয়ে আমরা কোন চিটি বা মৌখিক নির্দেশনা পাইনি।


এ ক্যটাগরির আরো খবর..