ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে সেন্ট্রাল মেডিকেল গ্যাস সিস্টেমের উদ্বোধন

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে সেন্ট্রাল মেডিকেল গ্যাস সিস্টেমের উদ্বোধন
আব্দুল আউয়াল প্রতিনিধি : ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে সেন্ট্রাল মেডিকেল গ্যাস সিস্টেমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে হাসপাতাল চত্বরে এ কার্যক্রমের উদ্ভোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও  ঠাকুরগাঁও -১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
এসময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা প্রশাসক নুর কুতুবুল আলম, সিভিল সার্জন মাহফুজার রহমান, হাসপাতালের তত্বাবধায়ক নাদিরুল আজিজসহ হাসপাতাল ও প্রশাসনের উর্ধতন কর্মকর্তাগণ।
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতলের তত্বাবধায়ক নাদিরুল আজিজ বলেন, হাসপাতালে ১৯৬ টি পয়েন্টে সেন্ট্রাল মেডিকেল গ্যাস সিস্টেম চালু করা হয়েছে। এতে রোগীদের সেবার মান বৃদ্ধি পেয়েছে। পর্যায়ক্রমে এ কাজ আরও বাড়ানো হবে। এখন থেকে হাসপাতালটিতে অক্সিজেন, গ্যাসসহ অন্যান্য সেবার মান আরও তরাণ্বিত হলো।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
সংবাদ প্রতিনিধি

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।