ঠাকুরগাঁওয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী মেলার সমাপনী

ঠাকুরগাঁওয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী মেলার সমাপনী
ঠাকুরগাঁওয়ে ৭দিন ব্যাপী “স্বাধীনতার সুবর্নজয়ন্তী মেলা”র সমাপনী ও সনদপত্র বিতরণী অনুষ্ঠিত হয়। গত বুধবার রাতে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠ প্রাঙ্গনে মেলার সমাপনী অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সিভিল সার্জন ডা: নুর নেওয়াজ আহমেদ, ঠাকুরগাঁও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: শাহারুল আলম মন্ডল,
জেল প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আবুল কালাম আজাদ, জেলা আ’লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান বাবলূ, মাহাবুবুর রহমান খোকন, জেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বদরুদ্দোজা বদর, ঠাকুরগাঁও প্রেস কাবের সভাপতি মনসুর আলী, জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার সৈয়দ জাকির হোসেন ইমন প্রমুখ।
পরে বিভিন্ন প্রতিযোগীতার প্রতিযোগী শিক্ষার্থী ও মেলায় অংশগ্রহনকারী সেরা স্টলসমূহকে সনদপত্র প্রদান করা হয়। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে শাপলা নাট্য গোষ্ঠীর পরিবেশনায় একটি নাটিকা প্রদর্শন করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
সংবাদ প্রতিনিধি

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।