ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও শহরে রেজিষ্ট্রেশনবিহীন মোটর সাইকেল অভিযান শুরু করেছে পুলিশ প্রশাসন।কিন্তু সাংবাদিকদের মোটরসাইকেল ধরার নির্দেশদিয়েছেন এসপি ফারহাত আহম্মেদ। জানা গেছে, সম্প্রতি ঠাকুরগাঁও পুলিশ সুপার ফারহাতআহম্মেদ জেলা জর্জ কোর্টের জিপি আলতাফুর রহমানকেলাঞ্ছিত করার সংবাদ বিভিন্ন অনলাইন ও পত্রিকার প্রকাশিতহয়। এতে এসপি ফারহাত আহম্মেদ ঠাকুরগাঁওসাংবাদিকদের উপর ক্ষুদ্ধ হয়ে উঠেন। সংবাদ প্রকাশের পরএসপি দুদিন পর জেলা আইনজীবি সমিতিতে গিয়েজিপি আলতাফুর রহমানের কাছে ক্ষমা প্রার্থনা ও দুঃখপ্রকাশ করেন। ফলে আরো সাংবাদিকদের প্রতি ক্ষুদ্ধ হয়ে উঠেপুলিশ প্রশাসন।আজ শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও আর্ট গ্যালারি মোড়েপুলিশ রেজিষ্ট্রেশন বিহীন মোটর সাইকেল অভিযানপরিচালনা করেন এতে কয়েকটি মোটর সাইকেল আটকও করেন।এ সময় এক সাংবাদিককের মোটরসাইকেল আটক করা হয়। সাংবাদিক পরিচয় প্রদান করলে দায়িত্বরত পুলিশকর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, এসপি সাহেবসাংবাদিকদের মোটরসাইকেল বেশি আটক করতে বলেছেন।পরে অন্যান্য কয়েকটি মোটর সাইকেল টাকার বিনিময়েছেড়ে দিয়েছেন বলে সাধারন মানুষ অভিযোগ করেছেন।
ঠাকুরগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউররহমান জানান, আইন শৃঙ্খলা উন্নতির লক্ষ্যে পুলিশঅভিযান চালাচ্ছে। এতে করে যে কোন রেজিষ্ট্রেশন বিহীনমোটর সাইকেল আটক করতে পারে পুলিশ।