× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

ঠাকুরগাঁওয়ে সমবায় দিবস পালিত

admin
হালনাগাদ: শনিবার, ৭ নভেম্বর, ২০১৫

আব্দুল আওয়াল, জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও: “সমবায় উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে টেকসই উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে  ঠাকুরগাঁওয়ে পালিত হলো ৪৪তম জাতীয় সমবায় দিবস। এ উপলক্ষে শনিবার সকালে ঠাকুরগাঁও সমবায় কার্যালয় ও সমবায়ীবৃন্দের আয়োজনে ঠাকুরগাঁও বিডি হল থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে আবার একই স্থানে গিয়ে শেষ হয়। পরে বিডি হল অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁও কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সভাপতি ফয়জুল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, জেলা পরিষদ প্রশাসক মুহাম্মদ সাদেক কূরাইশী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আরশেদ আলী খাঁন, সদর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ঠাকুরগাঁও কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সহ- সভাপতি মোশারুল ইসলাম, জেলা সমবায় অফিসার হাশমত আলী জোয়াদ্দার, জেলা সমবায় পরিদর্শক নাজমুল হুদা, মুন্সিরহাট মহিলা সমবায় সমিতির সভানেত্রী রহিমা চৌধুরী প্রমূখ।


এ ক্যটাগরির আরো খবর..