আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ৫ম ধাপে ঠাকুরগাঁও সদর উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদে শান্তিপুর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। শনিবার সকাল ৮টা থেকে ৮৭টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও সদর উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৮ প্রার্থী। এরমধ্যে আ’লীগ ৯জন, বিএনপির ৮জন, জাতীয় পার্টির ৩জন ও স্বতন্ত্র প্রার্থী ১৮জন। এছাড়াও সাধারণ সদস্য পদে ৩২৬জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৯টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬৭ হাজার ৬শ ৫১জন।
ঠাকুরগাঁও পুলিশ সুপার ফারহাদ আহমেদ জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শেষ করার জন্য প্রতিটি ভোটকেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়ও র্যাব, বিজিবি প্রত্যেকটি ভোট কেন্দ্রে টহল দিচ্ছে।