× Banner
সর্বশেষ
পুশইনের বিষয়টি সমাধানের চেষ্টা চলছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে – শিক্ষামন্ত্রী মান্দায় হত্যাকাণ্ড, আসামিদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ নবীগঞ্জে চাচাতো বোনকে ধর্ষণ মামলার আসামি তুহিন গ্রেফতার নবীগঞ্জে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  কালীগঞ্জে ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী আটক হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট কালীগঞ্জে শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল – স্থানীয় সরকার মন্ত্রী

ঠাকুরগাঁওয়ে লাঠির আঘাতে যুবক নিহত, আটক এক

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১৬

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁও শহরের নিশ্চিন্তপুর এলাকায় জমি নিয়ে বিরোধে প্রতিবেশির লাঠির আঘাতে আব্দুল্লাহ আল মামুন (৪০) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ রতন নামে একজনকে আটক করেছে। মঙ্গলবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ আল মামুন নিশ্চিন্তপুর এলাকার মৃত ইয়াসিন আলীর ছেলে। আটক মোস্তাফিজুর রহমান রতন (২৫) একই এলাকার মৃত সাকিম উদ্দীনের ছেলে।

এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে নিশ্চিন্তপুর এলাকার মোস্তাফিজুর রহমান রতনের সঙ্গে প্রতিবেশি আব্দুল্লাহ আল মামুনের বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে ওই জমিতে রতন গাছ লাগাতে গেলে মামুন তাতে বাধা দেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এর এক পর্যায়ে লাঠি দিয়ে মামুনকে আঘাত করেন রতন। স্থানীয়দের সহায়তায় ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেওয়ার পথে মামুনের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ওসি মশিউর রহমান বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..