× Banner
সর্বশেষ
জুলাই শহীদ জাহিদের মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী যশোর-নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের চারটি সম্পন্ন এবং একটি অর্ধেক স্বর্ণবারসহ আটক-১ বেনাপোলে মানবপাচারের শিকার ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের জন্য অন্তর্বর্তীকালীন আশ্রয়কেন্দ্র ‘হাফওয়ে হোম’ উদ্বোধন স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ ও উদ্যোক্তাবৃত্তির ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর স্কুল ফিডিং কর্মসূচির অনিয়মের অভিযোগে দ্রুত তদন্ত ও কঠোর ব্যবস্থা -প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ইউপি সদস্যের নেতৃত্বে হামলা করে পিতা ও পুত্রসহ চারজন আহত, হাসপাতালে ভর্তি, থানায় লিখিত অভিযোগ দিনাজপুরে অপহরণ মামলায় প্রাইভেটকার সহ ৫ জন এনসিপি নেতা আটক দেশী জাতের গবাদিপশু উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর

ঠাকুরগাঁওয়ে রেজিষ্ট্রিশেনবিহীন ডায়াগনস্টিক সেন্টার

admin
হালনাগাদ: সোমবার, ৯ অক্টোবর, ২০১৭

আব্দুল আওয়াল, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ ও রাণীশংকৈল উপজেলায় ব্যাঙের ছাতার মতো ডায়াগনস্টিক সেন্টার রাস্তার পাশ্বে গড়ে উঠেছে ও চিকিৎসকদের নাম ভাঙ্গিয়ে নিজেই নিজেরাই চিকিৎসক ও নিজেরাই প্রশিক্ষকের রুপ নিয়ে চিকিৎসা দেদারছে ব্যবসা চালিয়ে যাচ্ছে।

ঠাকুরগাঁও সিভিল সার্জন সূত্রে জানা যায় ও সরেজমিনে গিয়ে দেখা যায়, সাংবাদিকের সংবাদ শুনে ডায়াগনস্টিক সেন্টারের মালিকগুলো গা ঢাকা দেন। ঠাকুরগাঁও সদর উপজেলার খোচাবাড়ীর হাটে মাস্টার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের দিলীপ বর্মন জানান, তাদের লাইসেন্স নেই। লাইসেন্সবিহীন অবস্থায় সে তার ডায়াগনস্টিক সেন্টার খুব ভালই চালাচ্ছে।

অনুমোদন এবং প্রশিক্ষণ ছাড়াই এসব ডায়াগনস্টিক সেন্টারে কিভাবে তারা এতো রিপোর্ট রোগীদেরকে প্রদান করে। নির্মল ডায়াগনস্টিক সেন্টারে গেলে উক্ত সেন্টারের মালিক পল্লী চিকিৎসক সন্তোষ কুমার তিনি তার কাগজপত্র এবং অনুমোদনকৃত লাইসেন্সটি যার নং- ৭১৬১ প্রতিনিধিকে দেখান। তাহার কাগজপত্রটি সঠিক রয়েছে কিনা তাৎক্ষণিক আমরা ঠাকুরগাঁও সিভিল সার্জন অফিসে যোগাযোগ করি তার কাগজ যাচাই-বাছাই করার জন্য, যাচাই করে তার কাগজ পত্রের সত্যতা পাওয়া যায়।

এদিকে পীরগঞ্জ ও রাণীয়শংকৈল উপজেলায় সরেজমিনে দেখা যায়, পীরগঞ্জে জননীর সেন্টার, বীথি ডায়াগনস্টিক সেন্টার, সম্পা ডায়াগনস্টিক সেন্টার, কিউর ডায়াগনস্টিক সেন্টার, ফাতেমা ডায়াগনস্টিক সেন্টার, পাইওনিয়ার ডেন্টাল ক্লিনিক, মডার্ণ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এবং রাণীশংকৈলের সেন্ট্রাল ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার।

স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের নাকের ডগায় এসব ডায়াগনস্টিক সেন্টার গুলো কিভাবে বিনা রেজিষ্ট্রেশন ও প্রশিক্ষণ ছাড়াই লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে দেখার কেউ নেই। এরা কিভাবে রোগীদের রিপোর্ট প্রদান করেন ভাববার বিষয়, জনসাধারণ আতংকে দিনযাপন করছে। কি করে এসকল চটকদারী ব্যানারের মধ্যে বিভিন্ন রোগের রোগ নির্ণয় করে রিপোর্ট তৈরি করছে।

হতদরিদ্র রোগীরা না বুঝে না শুনে গ্রাম থেকে এসে ডায়াগনস্টিক সেন্টারদের কাছে প্রতারণার স্বীকার হচ্ছে। এসকল প্রতারণামূলক ডায়াগনস্টিক সেন্টার আদৌ বন্ধ হবে কিনা এ বিষয়ে ঠাকুরগাঁও স্বাস্থ্য বিভাগ অধিদপ্তর ও জেলা প্রশাসনের প্রতি ঠাকুরগাঁও জেলার সকল এলাকাবাসীর দাবী।


এ ক্যটাগরির আরো খবর..