× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

ঠাকুরগাঁওয়ে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০১৭

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁও সদর উপজেলায় ফেন্সিডিলসহ আব্দুল মতিন (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

বুধবার রাতে উপজেলার বড় বেংরোল গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আটক মাদক ব্যবসায়ী আব্দুল মতিন (৫৫) বড় বেংরোল গ্রামের মৃত বসির উদ্দীনের ছেলে।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও ডিবি পুলিশের এসআই আবুল বাসার, এসআই মোয়াজ্জেম ও এএসআই রফিকের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল বড় বেংরোল গ্রামের মৃত বসির উদ্দীনের বাড়িতে অভিযান চালায় ।

এসময় মাদক ব্যবসায়ী আব্দুল মতিন ফেন্সিডিল বিক্রি করার সময় তাকে আটক করে পুলিশ। এসময় তাঁর কাছ থেকে ৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও গোয়েন্দা পুলিশের ওসি রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..