আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও শহরের জলেশ্বরীতলা এলাকা থেকে রফিকুল ইসলাম (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গত সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই নুর আলমের নেতৃত্বে শহরের জলেশ্বরীতলা এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এসময় ৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়েন্দা পুলিশের ওসি আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে।