× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

ঠাকুরগাঁওয়ে মনোনয়নকে কেন্দ্র করে আঃলীগ বিক্ষুব্ধদের বিক্ষোভ

admin
হালনাগাদ: বুধবার, ৬ এপ্রিল, ২০১৬

৪ এপ্রিল , ঠাকুরগাঁও প্রতিনিধি:তৃণমূল কর্মীদের সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত প্রার্থী আকচা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এস এম শহিদুল ইসলামকে মনোনয়ন না দিয়ে বর্তমান চেয়ারম্যান সুব্রত কুমারকে কেন্দ্রীয়ভাবে আওয়ামী লীগ প্রার্থী ঘোষণা করায় বিক্ষোভ করেছে স্থানীয় নেতাকর্মীরা।

সোমবার শেষ বেলায় বকসের হাট বালক উচ্চ বিদ্যালয় মাঠের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সভা ও মানব বন্ধনে বক্তারা অবিলম্বে পরাজিত প্রার্থীর মনোনয়ন বাতিল করে ২৫ মার্চ অনুষ্ঠিত আক্চা ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় তৃণমূল নেতাকর্মীদের ভোটে প্রার্থী হিসেবে নির্বাচিত এস এম শহিদুল ইসলামকে কেন্দ্রীয়ভাবে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণার দাবী জানান।

তারা বলেন , তারা সাংবাদিকদের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এ দাবী জানাতে মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় মানববন্ধনের আয়োজন করেছেন। এসময় উপস্থিত ছিলেন , ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম , সহ সভাপতি প্রশান্ত কুমার ঘোষ , সাধারণ সম্পাদক নুরুল ইসলাম , এ্যাড. নবাব সলিমুল্লাহ সহ স্থানীয় নেতাকর্মীরা।


এ ক্যটাগরির আরো খবর..