× Banner
সর্বশেষ
নতুন বাংলা বছর ১৪৩৩-কে উৎসর্গ করেছে ‘বর্তমান সরকার -তথ্যমন্ত্রী কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নড়াইলে সনাতন সম্প্রদায়ের ভোলানাথে আশীর্বাদ কামনায় ঐতিহ্যবাহী খেজুর সন্ন্যাসী অনুষ্ঠিত নতুন বাংলা বছরে চাষীর হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিতে টাঙ্গাইলের পথে প্রধানমন্ত্রী জামায়াতে ইসলামীর বৈশাখী শোভাযাত্রা বৈশাখী শোভাযাত্রা উপ‌ভোগ করেছেন ইইউ-নরও‌য়ের রাষ্ট্রদূতসহ বিদেশি কূটনীতিকরা কৃষক কার্ড দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখবে বলে উপদেষ্টা মাহ্‌দী আমিনের আশাবাদ বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা রক্ষায় ঢাকায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন নববর্ষকে স্বাগত জানিয়ে ঢাবিতে ‘বৈশাখী শোভাযাত্রা’ মানুষের ঢল বাংলা সনের প্রবর্তক কে? সম্রাট আকবর নাকি মহারাজ শশাঙ্ক

ঠাকুরগাঁওয়ে বিদ্রোহী প্রার্থীদের জন্য বেকায়দায় আ.লীগ, সুবিধায় বিএনপি

admin
হালনাগাদ: শনিবার, ২৩ এপ্রিল, ২০১৬

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের দুই উপজেলার ২০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ১০টি ইউনিয়নে ১২ জন বিদ্রোহী প্রার্থী নির্বাচনী মাঠে রয়েছেন। এতে আওয়ামী লীগের প্রার্থীরা বেকায়দায় পড়েছেন। উপজেলা আওয়ামী লীগ থেকে বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কারের হুঁশিয়ারি দিলেও কোনো কাজ হয়নি। তাঁরা নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। অপর দিকে বিএনপি’র প্রার্থীরা সুবিধা জনক অবস্থায় রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

চতুর্থ ধাপে ৭ মে সদর ও বালিয়াডাঙ্গী উপজেলায় এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সদর উপজেলা : সদর উপজেলার ২১টি ইউনিয়নের মধ্যে ১২টি ইউনিয়নে নির্বাচন হচ্ছে। এর মধ্যে চিলারং, রায়পুর, আখানগর, রুহিয়া ও ঢোলরহাট ইউনিয়নে সাত বিদ্রোহী নিয়ে বিপাকে পড়েছেন আওয়ামী লীগের পাঁচজন প্রার্থী। চিলারং ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বর্তমান চেয়ারম্যান ফজলুল হক। কিন্তু তাঁর বিরুদ্ধে মাঠে নেমেছেন আইয়ুব আলী। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। এ ইউনিয়নে এ দুজনের বিরুদ্ধে বিএনপি থেকে আইয়ুব আলীর ছোট ভাই বজলুর রহমানও নির্বাচন করছেন।

রায়পুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলাম। তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। ‘বিদ্রোহী’ হিসেবে মাঠে নেমেছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীনেশ চন্দ্র বর্মণ ও বর্তমান ইউপি চেয়ারম্যান মামুন অর রশিদ। এখানে বিএনপির প্রার্থী মো. তোফায়েল হোসেন।

আখানগর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল ইসলাম। এখানে বর্তমান ইউপি চেয়ারম্যান রোমান বাদশাহ ও ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য নুরুলইসলাম বিদ্রোহী প্রার্থী হয়েছেন। রোমান বাদশাহ বলেন, তিনি কয়েক দফা নির্বাচন করে জয়ী হন। এবার তাঁকে মনোনয়ন দেওয়া হয়নি। তাই ভোটারদের চাপে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি মাঠে নেমেছেন। এখানেও বিএনপির একক প্রার্থী।

রুহিয়া ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান ইউপি চেয়ারম্যান মমিনুল হক। তাঁর বিরুদ্ধে প্রার্থী হয়েছেন আবু সাইদ মো. আনোয়ার মোর্শেদ। এ ইউনিয়নে বিএনপির প্রার্থী হয়েছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মালেক। তবে এখানে বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করছেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুল আজিজ।

ঢোলরহাট ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সীমান্ত কুমার বর্মণ। কিন্তু বিদ্রোহী হিসেবে নির্বাচনী মাঠে রয়েছেন অখিল চন্দ্র রায়।

বালিয়াডাঙ্গী : উপজেলার আট ইউনিয়নে পাঁচটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছে।

ধনতলা ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান ইউপি চেয়ারম্যান সমর কুমার চ্যাটার্জি। বিদ্রোহী প্রার্থী হয়েছেন মশিউর রহমান। বড় পলাশবাড়ীতে আমিনুল ইসলাম আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। আর মো. সাহাবুদ্দিন বিদ্রোহী প্রার্থী হয়েছেন। দুওসুওতে আবদুস সালাম দলীয় প্রার্থী হয়েছেন, বিদ্রোহী প্রার্থী হয়েছেন মোখলেসুর রহমান চৌধুরী।

ভানোর ইউনিয়নে মনোনয়ন দেওয়া হয়েছে আবদুল ওয়াহাব সরকারকে। বর্তমান ইউপি চেয়ারম্যান অপূর্ব কুমার চৌধুরী বিদ্রোহী প্রার্থী হয়েছেন। আমজানখোর ইউনিয়নে দলের মনোনয়ন পেয়েছেন মো. আকালু। এখানে বিদ্রোহী প্রার্থী হয়েছেন চন্দ্র মোহন পাল।

বড় পলাশবাড়ী, ভানোর ও ধনতলার ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিদ্রোহী প্রার্থীরা নির্বাচনী ফলাফল পাল্টে দিতে পারেন। দলীয় প্রতীকে নির্বাচন হলেও স্থানীয়ভাবে নানা বিষয় বিবেচনা করবেন ভোটাররা।


এ ক্যটাগরির আরো খবর..