× Banner
সর্বশেষ
ধর্ম ব্যবসায়ীদের হাত থেকে রক্ষা করা গেলে বাংলাদেশকে কেউ পরাজিত করতে পারবে না -তথ্যমন্ত্রী ঠাকুরগাঁওয়ে পেঁয়াজ বীজের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি মার্সেল স্মার্ট অফারে ফ্রিজ কিনে ডিপ ফ্রিজ উপহার পেলেন ক্রেতা সংসার করতে প্রয়োজনে অভিনয় ছাড়তে রাজি পূজা চেরি ভোটের কালি মোচার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১ ১ মাসের অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন যুক্তরাষ্ট্র ও তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ পররাষ্ট্রমন্ত্রীর সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব প্রত্যাহার করুন : নতুনধারা

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
ঠাকুরগাঁওয়ে বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

পৌর শহরের তাঁতীপাড়ায় ৪০ বছরের ভোগদখলীয় জমিতে অন্যায়ভাবে ভাড়াতে সন্ত্রাসীদের দিয়ে বসতবাড়িতে হামলা, ভাংচুর ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার প্রেসকাব আনিসুল হক মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ভুক্তভোগী পরিবারের আয়োজনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পৌর শহরের তাঁতীপাড়া মহল্লার কানিজ আক্তার কলি লিখিত অভিযোগে বলেন, ৫২ শতক জমির মধ্যে ৪ শতক জমিতে আমরা ৪০ বছর ধরে বসবাস করে আসছি। স্বাধীনতা যুদ্ধের পর পূর্ব পূরুষেরা মৃত্যুবরণ করলে আমরা সেই জায়গাটিতে বসবাস করে বাড়িঘর নির্মাণ করেছি।

পরবর্তিতে জানতে পারি এটি সরকারি খাস জমি (ত্রাণের জায়গা)। কিন্তু আমাদের মাথা গোজানোর মতো এক চিলতে জমিও নেই। সম্প্রতি প্রতিবেশী মাহমুদা আক্তার নামে একজন জমিটি নিজের দাবি করে দখলের চেষ্টা করছে। তিনি ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে আমাদের ঘরবাড়ি ভেঙ্গে দিয়ে উল্টো আমাদের নামে মিথ্যা মামলা দিয়েছেন।

আমরা এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আমাদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানাই। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন ।


এ ক্যটাগরির আরো খবর..