× Banner
সর্বশেষ
পুশইনের বিষয়টি সমাধানের চেষ্টা চলছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে – শিক্ষামন্ত্রী মান্দায় হত্যাকাণ্ড, আসামিদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ নবীগঞ্জে চাচাতো বোনকে ধর্ষণ মামলার আসামি তুহিন গ্রেফতার নবীগঞ্জে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  কালীগঞ্জে ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী আটক হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট কালীগঞ্জে শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল – স্থানীয় সরকার মন্ত্রী

ঠাকুরগাঁওয়ে বাসচাপায় দুই নির্বাচন কর্মকর্তা নিহত

admin
হালনাগাদ: শনিবার, ২৮ মে, ২০১৬

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁওয়ে বাসচাপায় দুই নির্বাচন কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৭ টায় সদর উপজেলার মুন্সিরহাটে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন: দারাজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিমল চন্দ্র রায় (৩৫) ও কালেশ্বরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফিরোজা বেগম (৩০)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের মুন্সিরহাটে পঞ্চগড়গামী একটি নাইট কোচ বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বিমল চন্দ্র রায় ও ফিরোজা বেগম নিহত হয়।

নিহত দুইজন ইউপি নির্বাচনে দায়িত্ব পালনের জন্য বালিয়া ইউনিয়নের বড়গ্রাম ভোটকেন্দ্রে যাচ্ছিলেন।

ঠাকুরগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..