আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধিঃঠাকুরগাঁওয়ে ৩০ বোতল ভারতীয় ফেনসিডিল সহ মোঃ নাজির হোসেন ( ৪৫) নামে চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঠাকুরগাঁও ডিবি পুলিশেরর একটি চৌকস দল।
শনিবার (১১ নভেম্বার) মধ্যে রাতে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার রতন দিঘী(বড় পলাশবাড়ি) গ্রাম থেকে মাদক ব্যবসায়ী নাজির রহমা কে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী বালিয়াডাঙ্গী উপজেলার রতন দিঘি এলাকার মৃতঃনজীব হোসেনের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ি এলাকায় অভিযান চালিয়ে নাজির হোসেন (৪৫) কে ৩০ বোতল ফেনসিডিল সহ আটক করা হয়।
মাদক ব্যবসায়ী নাজির হোসেন (৪৫) এর নামে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী থানায় মামলা দায়ের করা হয়। পরে ঠাকুরগাও থানায় জেল হাজতে পেরন করা হয়।



