ঠাকুরগাঁওয়ে প্রধানমন্ত্রীর ছবি ব্যঙ্গ করায় যুবক গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে প্রধানমন্ত্রীর ছবি ব্যঙ্গ করায় যুবক গ্রেপ্তার
আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যঙ্গ করে ওয়েব সাইডে আপলোড করায় রাজু হোসেন (১৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ঠাকুরগাঁও থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৮ মার্চ) ভোর রাতে পুলিশ অভিযান চালিয়ে শহরের জগন্নাথপুর বাঙ্গালীপাড়া এলাকা হতে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রাজু হোসেন নীলফামারীর জলঢাকা উপজেলার গোপালঝাঁর গ্রামের সানোয়ার হোসেনের ছেলে।
এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮-এর ২৫/২৯/৩১(১)৩৫ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম জানান, বিষয়টি ভাইরাল হলে পুলিশ প্রযুক্তি ব্যবহার করে ওই যুবকের অবস্থান বের করে আটক করে। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন সেট জব্দ করা হয় এবং সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যঙ্গচিত্র পাওয়া যায়।
বৃহস্পতিবার দুপুরে আসামী রাজু হোসেনকে আদালতের নির্দেশে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান ওসি তানভিরুল ইসলাম।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।