কোরআন শরীফ রক্ষা করতে গিয়ে কর্মচারীর মৃত্যু

সৈকত দত্ত, শরীয়তপুর থেকে: শরীয়তপুরে ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বরাদ্দকৃত কোরআন শরীফ বৃষ্টির পানি থেকে রক্ষা করতে গিয়ে জীবন গেল এক কর্মচারীর। বুধবার দুপুর দেড়টার দিকে ওই কর্মচারী সিঁড়ি কোটার গ্লাস বিহীন জানালায় র‌্যাকসিন পেপার সাটিয়ে বন্ধ করতে যায়। তখন ভবনের দ্বিতীয় তলার ছাদ থেকে পাশবর্তী ভবনের টিনের চালে পরে গেলে সেখানেই তার মৃত্যু হয়। ঘটনাস্থলে জানালা দিয়ে বৃষ্টির পানি প্রবেশ বন্ধ করার জন্য কিছু র‌্যাকসিন পেপার, হাতুড়ি ও সোনালী রঙ্গের আলপীন পাওয়া গেছে। পালং মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শরীয়তপুর ইসলামিক ফাউন্ডেশন সূত্র জানায়, নিহত সালাম (৩২) মসজিদ ভিত্তিক গণশিক্ষা কার্যক্রম প্রকল্পে কর্মী পদে ৬ হাজার টাকা বেতনে অস্থায়ী চাকুরী করতো। নিহত সালাম ইসলামিক ফাউন্ডেশনের বই, পুস্তক ও কোরআন শরীফ বিভিন্ন উপজেলায় সরবরাহ করতো। বুধবার সারাদিন বৃষ্টি থাকায় সিঁড়ি কোটার জানালা দিয়ে পানি ঢুকে কোরআন শরীফ নষ্ট হচ্ছিল। সালাম হাতুড়ি ও পিন দিয়ে র‌্যাকসিন লাগাতে গিয়ে পড়ে যায়। নিহত সালাম সদর উপজেলার ভুচুরা গ্রামের সিকিম আলী শেখের ছেলে। সালামের একটি সন্তানও রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও ইসলামিক ফাউন্ডেশন সংলগ্ন থাই এ্যালমুনিয়াম ব্যবসায়ী দেলোয়ার ও শিউলি ইলেক্ট্রনিক্স এর সিমন জানায়, সালাম হাতুড়ি, র‌্যাকসিন ও পিন নিয়ে সিঁড়ি কোটার জানালা বন্ধ করতে যায়। হয়তো পা-পিছলে টিনের চালের উপর পড়ে যায়। ধরা ধরি করে নিচে নামিয়ে হাসপাতালে নেই। ডাক্তার মৃত্যু ঘোষনা করেছে।

পালং মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ খলিলুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থাল পরিদর্শন করেছে। প্রথমে বিদ্যুৎ স্পর্শে মারা যাওয়ার কথা শুনেছি। বিদ্যুৎ কর্তৃপক্ষ বিষয়টি অস্বীকার করেছে। নিহতের পরিবারের পক্ষে কেউ থানায় এখনও অভিযোগ করে নাই।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।