× Banner
সর্বশেষ
শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ ভারতীয় হাইক‌মিশনা‌রের স‌ঙ্গে আইএবিডির প্রতি‌নি‌ধিদ‌লের সাক্ষাৎ গ্যাস-বিদ্যুৎ সংকটের জবাব চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ১১ দলের পররাষ্ট্রমন্ত্রীর কা‌ছে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ

ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৭ জুন, ২০১৬

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় শিশু সুমাইয়া (৫) ও সূর্যমোহনের (৫৫) মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে এ দুটি ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পীরগঞ্জে গুয়াগাঁও সড়কের নাকাটি এলাকায় একটি অটোরিকশা পেছন থেকে ধাক্কা দিলে সুমাইয়ার (৫) মৃত্যু হয়। সুমাইয়া গুয়াগাঁও গ্রামের জবাইদুর রহমানের মেয়ে।

পীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম শওকত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অন্যদিকে, বালিয়াডাঙ্গী-রাণীশংকৈল মহাসড়কের ঘোগোডারা এলাকায় দুপুর ১টার দিকে দুটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে সূর্যমোহন ফাকু (৫৫) ঘটনাস্থলে মারা যান। সূর্যমোহন ঠাকুরগাঁও সদর উপজেলার সুতলাগড় গ্রামের জগোলাল মোহনের ছেলে।


এ ক্যটাগরির আরো খবর..