× Banner
সর্বশেষ
বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তার আগ্রহ ইউএনডিপির নির্বাহী ম্যাজিষ্ট্রেটের অভিযানে, মধুখালীতে বন্ধ হলো বাল্যবিবাহ সাংবাদিক আসাদকে আটকে আদালতে প্রেরণ: শার্শা থানায় সাংবাদিকদের প্রতিবাদ কালীগঞ্জে চাঁদা না পেয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যাক্তিকে কুপিয়ে জখম থানায় মামলা ইউপি সদস্য রিয়াজুল ইসলাম লিটনের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৮ পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি – স্বরাষ্ট্রমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে দুটি ব্রীজের উদ্বোধন

admin
হালনাগাদ: বুধবার, ২৪ আগস্ট, ২০১৬

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের সিংপাড়া গ্রামে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে প্রায় ৫৪ লক্ষ টাকা ব্যয়ে দুটি ব্রীজের উদ্বোধন করা হয়েছে। ব্রীজটি নির্মানের ফলে ওই গ্রামের প্রায় ৫ শতাধিক পরিবারের চলাচলের সুবিধা পেলেন।

মঙ্গলবার বিকেলে ব্রীজ দুটির উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।

উদ্বোধন শেষে সালন্দর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের মাঠে জঙ্গি, সন্ত্রাস ও মাদক বিরোধী সমাবেশে যোগ দেন রমেশ চন্দ্র সেন।

এসময় রমেশ চন্দ্র সেন বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যমত গড়ে তুলতে হবে। ধর্মের নামে যারা মানুষ হত্যা করছে তারা দেশ ও জাতির শত্র“। দেশবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের প্রতিরোধ করতে সর্বস্তরের মানুষদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত পুলিশ দেওয়ান লালন আহমেদ, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহা: সাদেক কুরাইশী, উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সালন্দর ইউপি চেয়ারম্যান মাহবুব আলম মুকুল।

আলোচনা সভা শেষে পৌর শহরের গোয়ালপাড়া শাপলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খসিরুল ইসলাম সহ শতাধিক বিএনপির নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন।


এ ক্যটাগরির আরো খবর..