× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান

ঠাকুরগাঁওয়ে জেলা জামাতের সেক্রেটারী সহ ছাত্রদলের সভাপতি আটক-১৭

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০১৫

ঠাকুরগাঁও প্রতিনিধি॥ নাশকতার আশংকায় ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের সভাপতিসহ ১৭জন বিএনপি-জামাতের নেতা-কর্মী  আটক করেছে জেলা পুলিশ।

গতকাল রবিাবর রাত আনুমানিক সাড়ে এগারোটার দিকে শহরের পুরাতন বাসষ্ট্যান্ড হতে জেলা ছাত্রদলের সভাপতি রাশেদ আলম লাবুকে আটক করে সদর থানা পুলিশ। পরে সোমবার বিকাল ৫টা পর্যন্ত জেলা জামাতের সেক্রেটারী ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেনসহ সারা জেলায় বিএনপির ১ ও জামাতের ১৬জন সহ মোট ১৭ জন জামাত-বিএনপি’র নেতা-কর্মী আটকের সত্যতা নিশ্চিত করেছেন পুলিশ সুপার ফারহাত আহমেদ।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় এনে সকল প্রকার নাশকতা এড়াতে তাঁদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে রয়েছেন জেলা জামাতের প্রচার সম্পাদক, পৌর জামাতের সভাপতি, বিভিন্ন ইউনিয়ন ও থানা পর্যায়ের নেতৃবর্গ।


এ ক্যটাগরির আরো খবর..