ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগ নেতার নামে মন্তব্য করায় মামলা

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাবেক পাঠাগার বিষয়ক সম্পাদক ও যুবলীগ কর্মী দেবাশীষ দত্ত সমীরের নামে খারাপ মন্তব্য করায় মামলা হয়েছে। গত শুক্রবার ঠাকুরগাঁও সদর থানায় এ মামলা হয়।

মামলা সুত্রে জানা গেছে, গত শুক্রবার (২৫ নভেম্বর) দুপুর ১টা ১১মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে “স্বপ্নময় ছাত্র বিদ্রোহী আমরা” আইডি থেকে একটি পোস্ট করা হয়। যেখানে ছাত্রলীগের সাবেক পাঠাগার বিষয়ক সম্পাদক ও যুবলীগ কর্মী দেবাশীষ দত্ত সমীরের নামে নানা ধরনের খারাপ মন্তব্য করা হয়।

এ ঘটনায় ছাত্রলীগ নেতা দেবাশীষ দত্ত সমীর বাদী হয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (সংশোধনী/২০১৩) আইনের ৫৭ ধারায় ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা করেন।

দেবাশীষ দত্ত সমীর বলেন, একটি মহল আমাকে সমাজে হেয় প্রতিপন্ন ও সমাজ বিরোধী হিসেবে প্রচার করার জন্য এ ধরনের একটি মন্তব্য করেছেন। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি।

ঠাকুরগাঁও সদর থানার ওসি (তদন্ত) আব্দুল মান্নান বলেন, বিয়ষটি আমরা তদন্ত করছি। খুব শীঘ্রই অভিযুক্তদের চি‎িহ্নত করে আইনের আওতায় আনা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।