× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

ঠাকুরগাঁওয়ে গৃহকর্মীকে মারপিটের অভিযোগ

admin
হালনাগাদ: শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৭

ঠাকুরগাঁও প্রতিনিধি : কাপড় ধুয়ে না দেয়ার ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকায় এক গৃহকর্মীকে মারপিট করার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার দুপুর ১২টার দিকে শহরের হাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত গৃহকর্মী (৩৫) শহরের হাজীপাড়া বাসিন্দা । বর্তমানে ঐ গৃহকর্মী ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

গৃহকর্মী অভিযোগ করে বলেন, ঠাকুরগাঁওয়ে শহরের হাজীপাড়া এলাকার ঔষুধ ব্যবসায়ী আব্দুর রব চৌধুরীর বাড়ীতে দীর্ঘ ৬ বছর ধরে গৃহকর্মী হিসেবে কাজ করে আসছিলেন তিনি। শুক্রবার দুপুরে কাপড় ধোয়া নিয়ে ওই ব্যবসায়ীর মেয়ে রুমুর সাথে তাঁর বাকবিতন্ডা হয়। এতে ক্ষিপ্ত হয়ে ব্যবসায়ী অব্দুর রবসহ তাঁর পরিবারের লোকজন গৃহকর্মী বিলকিস বেগমকে বার্থরুমে নিয়ে গিয়ে বেধরক মারপিট করে।

পরে স্থানীয়দের সহযোগিতায় গৃহকর্মী ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসক জিন্নাত পারভীন বলেন, গৃহকর্মী বিলকিস বেগমের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

ঠাকুরগাঁও সদর থানার উপ-পরিদর্শক আমজাদ হোসেন বলেন, খবর পেয়ে হাসপাতালে গিয়ে গৃহকর্মী বিলকিস বেগমের কাছে ঘটনার সকল তথ্য সংগ্রহ করা হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

অভিযুক্ত ঔষুধ ব্যবসায়ী আব্দুর রব চৌধুরীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।


এ ক্যটাগরির আরো খবর..