× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন মধুখালীতে শ্রমিক দলের আয়োজনে মহান মে দিবস পালিত সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গে ‘অনুপ্রবেশ’ ইস্যু: রাজনৈতিক উত্তাপ, কূটনৈতিক শঙ্কা ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে সুখী ও উন্নত দেশ গড়ে তোলার আহ্বান এলজিআরডি মন্ত্রীর সিলেটে প্রধানমন্ত্রীর একদিনের সফর, উন্নয়ন কার্যক্রমে ব্যস্ত দিন আজ ২ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শনিবার (২ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রোহিঙ্গাদের নিরাপদ আশ্রয় বাংলাদেশ হলে, পশ্চিমবঙ্গে বাংলাদেশী মুসলিমদের জন্য নয় কেন? মধ্যপ্রাচ্য থেকে চলে গেল যুক্তরাষ্ট্রের ও বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড

ঠাকুরগাঁওয়ে গণপ্রকৌশল দিবস পালন

admin
হালনাগাদ: বুধবার, ৮ নভেম্বর, ২০১৭

ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ “টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে দক্ষতা” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
বুধবার জেলা পরিষদের ডাকবাংলো থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং একই জায়গায় এসে শেষ হয়।
এর আগে গণপ্রকৌশল দিবস উপলক্ষে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহা: সাদেক কুরাইশী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ঠাকুরগাঁও প্রেসকাবের সভাপতি আবু তোরাব মানিক, নেসকো লিমিটেডের নির্বাহী প্রকৌশলী অরুনাংশু চন্দ্র সেন, ঠাকুরগাঁও পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্য প্রকৌশলী খোরশেদ আলম, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স জেলা নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স জেলা নির্বাহী কমিটির সভাপতি সাঈদ হোসেন চৌধুরী।


এ ক্যটাগরির আরো খবর..