আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: আসুন এই শীতে দরিদ্রদের মাঝে ছড়িয়ে দিই উষ্ণতার ছোয়া এই স্লোগানকে সামনে রেখে। ঠাকুরগাঁও জেলা স্কুলে হল রুমে, বিকাল ৫টায় দুইশত শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন ‘একতা স্পন্দন’ নামে একটি স্বেচ্চা সেবী সংঘঠন।
অসহায়, শীতার্থ এবং দুঃস্থ মানুষের মাঝে ২০০টি কম্বল বিতরণ করা হয়। ঠাকুরগাঁও সরকারী বালক উচ্চ বিদ্যালয় (ভারপ্রাপ্ত) সহকারী প্রধান শিক্ষক আবু নাসের তাহের জামান চৌধুরি সভাপতিত্বে, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রধান অতিথি হিসেবে,ঠাকুরগাঁও সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের, প্রধান শিক্ষক, আখতারুজ্জামান, বিশেষ অতিথি, ঠাকুরগাঁও সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক,আবু হোসেন ও একতা সংঘঠনের সদস্যবৃন্দ।