× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

ঠাকুরগাঁওয়ে একই পরিবারের ৫ জন মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০১৬

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় আগুনে পুড়ে একই পরিবারের জন মৃত্যুর ঘটনায় ২টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক আব্দুল আউয়াল, বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে ৭ সদস্য বিশিষ্ট ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ৫ সদস্য বিশিষ্ট ২টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করবেন বলে জানান জেলা প্রশাসক আব্দুল আউয়াল।

মঙ্গলবার ভোরে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের জনগাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন-পীরগঞ্জ উপজেলার জনগাঁ গ্রামের খরেশ চন্দ্র, তার স্ত্রী কেয়া রানী (৩৮), তার শিশুকন্যা নাইস (১৩), ছেলে নির্ণয় (৮) এবং শ্যালিকা সন্ধ্যা রানী (২২)।

পীরগঞ্জ থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান ও ফায়ার সার্ভিস কর্মীরা জানান, ওই গ্রামের পুলিশ সদস্য খরেশ চন্দ্রের বাড়ির উপর দিয়ে যাওয়া ৪৪০ ভোল্টের বিদ্যুৎ লাইনের তার ছিড়ে বাড়িতে আগুন লাগে। এ সময় ঘরের ভেতরে থাকা মোটরসাইকেলের তেল ভর্তি ট্যাংকে আগুন লেগে বিস্ফোরণ ঘটে।

আগুনে ৪ কক্ষের পুরো বাড়িটি মালামালসহ পুড়ে যায়। এ সময় ঘুমিয়ে থাকা পরিবারের ৫ সদস্যের মধ্যে খরেশের স্ত্রী কেয়া রানী (৩৮) ও তার শ্যালিকা সন্ধ্যা রানী (২২) দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

আহত হয় খরেশ ও তার শিশুকন্যা নাইস (১৩) এবং ছেলে নির্ণয় (৮)। তাদের অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তারা।


এ ক্যটাগরির আরো খবর..