× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

ঠাকুরগাঁওয়ে ইত্তেফাকের ৬৪ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

admin
হালনাগাদ: শনিবার, ২৪ ডিসেম্বর, ২০১৬

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনের মধ্যে দিয়ে দৈনিক ইত্তেফাকের ৬৪ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত হয়েছে।

শনিবার সকালে ঠাকুরগাঁও প্রেসক্লাবের আনিসুল হক মিলনায়তনে কেক কেটে প্রতিষ্ঠা বাষির্কী পালন করেন জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান সাদেক কুরাইশী।

পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ৩০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক তুষার বিন ইউনুস, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর সৈয়দ আলী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, সাংবাদিক মনসুর আলী, শাহিন ফেরদৌস, শাহ নাজমুল ইসলাম, ইত্তেফাকের ঠাকুরগাঁও প্রতিনিধি তানভীর হাসান তানু, হোসেন প্রমুখ।

বক্তারা এ সময় ইত্তেফাকের প্রতিষ্ঠাতা তফাজ্জল হোসেন মানিক মিয়ার জীবনী তুলে ধরে বলেন, মুক্তিযোদ্ধার মত স্বাধীনতা যুদ্ধে ইত্তেফাকের যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সেজন্য ইত্তেফাককে স্বাধীনতা পদবী দেওয়া দাবি জানান ও জেলা পর্যায়ে সকল সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের খবর পত্রিকার পাতায় ছাপানোর আহ্বান জানান।

এ সময় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..