আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ২১টি ইউনিয়নের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঠাকুরগাঁওয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সদর উপজেলা চেয়ারম্যান তৈমুর রহমান, সদর থানার ওসি মশিউর রহমান, রুহিয়া থানার ওসি খান মো: শাহরিয়ার, উপজেলা প্রকৌশলী নুরুজ্জামান সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ইসলাম। অনুষ্ঠানে ঠাকুরগাঁও সদর উপজেলার ২১টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।



