ঠাকুরগাঁওয়ে অনিতা রায়কে অপহরণ করে ধর্মান্তকরণের চেষ্টা, মামলা করলে প্রাণ নাশের হুমকি

প্রান্ত দাস অনুপ, ঠাকুরগাঁওঃ  ঠাকুরগাঁওয়ে কলেজ ছাত্রী অনিতা রাণী রায়কে অপহরণ করে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করার চেষ্টা জিয়াউর রহমানের। অপহরণ, ধর্মান্তরিত করার চেষ্টা ও হুমকি প্রদানের অভিযোগে মেয়েটির ভাই বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ঘটেছে ঘটনাটি। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে ঠাকুরগাঁওয়ের হরিপুর থানায় মামলা দায়ের হয়।

মামলার বিবরণে জানা যায়, ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বরমপুর গ্রামের সোনাই চন্দ্রের এইচএসসি পড়ুয়া মেয়ে অনিতা রাণী (১৭) । সে একই উপজেলার শিক্ষিত যুবক খামার (স্কুলপাড়া) গ্রামের মৃত- বেলাল হোসেনের ছেলে জিয়াউর রহমান (২৩) এর নিকট প্রাইভেট পড়তো। এ সুবাদে ১৭ ফেব্রুয়ারী সকালে অনিতা রাণী কলেজ যাওয়ার পথে পূর্ব পরিচিত হওয়ায় জিয়াউর রহমান তার পথরোধ করে ফুসলিয়ে অজ্ঞাতনামা ৪/৫জন তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।

পরে বিকেল চারটা পেরিয়ে গেলেও অনিতা রাণী বাড়ীতে না ফিরে আসায় পরিবারের লোকজন তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করে। পরে মামলার স্বাক্ষী ও এলাকাবাসি লাল বিহারী, বিমল, দিলিপ এদের মাধ্যমে অপহরণের বিষয়টি নিশ্চিত হয় অনিতার পরিবার।

পরবর্তীতে জিয়াউর রহমানের সাথে যোগাযোগ করলে মেয়েকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করার কথা বলে সে। সেই সাথে বলে মামলা-মোকদ্দমা করিলে অনিতাকে মেরে তার লাশ গুম করে দেয়া হবে।

মামলার বাদী সত্যেন্দ্র নাথ রায় বলেন, আমরা খুবই গরীব মানুষ। কৃষিকাজ করে কোন রকম সংসার চালাই। জিয়াউর আমার সহজ-সরল বোনটির এতোবড় ক্ষতি করবে তা কখনো কল্পনাও করিনি। আমি আমার বোনকে ফিরে পেতে সকলের সহযোগিতা চাই এবং এ ঘটনার দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানাই।

অপরদিকে মেয়েকে অপরহরণ করে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করাসহ হত্যা করে লাশ গুম করে দেওয়ার হুমকি পেয়ে অনিতার মায়ের আহাজারিতে ভারী হয়ে উঠছে আকাশ-বাতাস।

ঠাকুরগাঁওয়ে অনিতাকে অপহরণ

বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও পুলিশ সুপার মোহা. মনিরুজাজামান (পিপিএম-সেবা) বলেন, এ ঘটনায় ৫ জনকে আসামী করে হরিপুর থানায় একটি নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের হয়েছে। এখনো আসামী ধরা না পড়লেও খুব দ্রুত তাদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন তিনি।

এদিকে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে এলাকাবাসি। তারা জানায়, আমরা মেয়েদের পড়ালেখা করার জন্য সরল বিশ্বাসে ছেলেদের কাছে প্রাইভেট পড়তে পাঠাই। এখন যদি শিক্ষকেরা এমন কান্ড ঘটায় তাহলে আমরা আমাদের মেয়ে সন্তানদের কোথায় নিরাপত্তা পাবো।

এ ঘটনা জানার পর বাংলাদেশ মাইনোরিটি ওয়াচ এর কেন্দ্রীয় কমিটির সদস্য দিলীপ কুমার রায়, বাংলাদেশ মাইনোরিটি ওয়াচ এর ঠাকুরগাঁও জেলা সভাপতি গৌর হরি বর্মন, বিশ্ব হিন্দু পরিষদের ঠাকুরগাঁও মুখপাত্র প্রান্ত দাস অনুপসহ একটি টিম ঘটনাস্থলে ছুটে যান এবং সেই পরিবারের সদস্যদের শান্তনা প্রদানসহ সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।