× Banner
সর্বশেষ
বাড়ি নির্মাণে চাঁদা না দেওয়ায় হিন্দু যুবককে ছুরিকাঘাতে হত্যা উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, ৯ তারিখ আরও ২টি ভেসেল আসছে – জ্বালানি মন্ত্রী গৌরনদীতে হাতুরে চিকিৎসকের ইনজেকশনে যুবকের মৃত্যু সেরা ব্যাংকাস্যুরেন্স কর্মকর্তাদের স্বীকৃতি দিল ইবিএল ও মেটলাইফ বাংলাদেশ পাইকগাছায় পরীক্ষামূলক বার্লি চাষ,লবণাক্ত জনপদে কৃষিতে নতুন সম্ভাবনা সুন্দরবনের গোলপাতা বহনে প্রস্তুত হচ্ছে পেটকাটা বড় নৌকা পেশাদার নারী পেইন্টারদের ক্ষমতায়নে বার্জার পেইন্টস ও বাংলালিংকের অংশীদারিত্ব লক্ষ্মীপুরে উপকূল নারী সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ৬০ পরিবারে ইফতার সামগ্রী বিতরণ নড়াইলে পুলিশের অভিযানে হত্যা মামলার পালাতক আসামি গ্রেফতার ডাসারে কলেজে চুরি করতে এসে ধরা পড়লো চোর

ঠাকুরগাঁওয়ে অগ্নিদগ্ধ অবশেষে লিজার মৃত্যু

admin
হালনাগাদ: সোমবার, ৫ অক্টোবর, ২০১৫

আব্দুল আওয়াল, ঠাকুরগাঁও ॥  পাঁচ দিন লড়াই করে অবশেষে মৃত্যুর কাছে হেরে গেলেন অগ্নিদগ্ধ লিজা। সোমবার (৫অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে তার মৃত্যু হয়।  লিজা ঠাকুরগাঁও রোড ইসলামনগর উচ্চ বিদ্যালয়ের অস্টম শ্রেণির ছাত্রী ও সদর উপজেলার আকচা মুন্সিপাড়ার দর্শন আলীর মেয়ে।

জানা গেছে, প্রেমিকের বিয়ে হয়ে যাওয়ায় গত বৃহস্পতিবার (১ অক্টোরব) দুপুরে নিজ বাড়িতে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় লিজা। পরিবারের সদস্যরা তাকে গুরুতর অবস্থায় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।  এরপর উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। ওই দিন সন্ধ্যায় তাকে রংপুর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকায় রেফার্ড করা হয়। কিন্তু অর্থাভাবে চিকিৎসা করাতে না পেরে লিজাকে ঠাকুরগাঁওয়ে ফেরত আনেন স্বজনরা।

রোববার (৪ অক্টোবর) রাতে তাকে আবারও ঠাকুরগাঁও হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকালে সেখানে তার মৃত্যু হয়। ঠাকুরগাঁও পুলিশ সুপার ফারহাত আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে আমাদের প্রতিনিধিকে বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..