× Banner
সর্বশেষ
পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান একটি দুর্ঘটনায় পেহেলির অকাল মৃত্যুতে মা-বাবার ভবিষ্যৎ স্বপ্নের সমাধি জুলাই আন্দোলনের ত্যাগকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে – তথ্যমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের নিয়ে অপপ্রচার, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিগগিরই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ – পানি সম্পদ মন্ত্রী সংবাদপত্র সমাজের দর্পণ – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী শেখ হাসিনা কি বেঁচে আছেন, না কি মারা গেছেন- রাশেদ খাঁন

ঠাকুরগাঁওয়ে অগ্নিকান্ডে ১০টি পরিবারের ঘরবাড়ি পুড়ে ছাই

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০১৬

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নে ভয়াবহ অগ্নিকান্ডে ১০টি পরিবারের ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। গত সোমবার গভীর রাতে ওই ইউনিয়নের আরাজিপাহাড় পাড়া গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত সোমবার রাত ২টার দিকে আরাজি পাহাড় পাড়া গ্রামে রান্না ঘর থেকে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। কিছু সময়ের মধ্যে আগুন আশপাশের এলাকায় ছড়িয়ে পরে। খবর পেয়ে ফায়াস সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এর আগেই অগ্নিকান্ডে ওই গ্রামের ১০টি পরিবারের ১৬টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। বর্তমানে ওই ১০টি পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে অবস্থান করছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চিলারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী জানান, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থল পরির্দশন করি। এরপর ওই তিগ্রস্থ পরিবারদের মাঝে নগদ টাকা, চাল ও কম্বল বিতরণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..